,

মাশরাফি যে কারনে বল করেননি

news-image

স্পোর্টস ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ানসের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। তিনি দলটির অধিনায়ক, আইকন আর সিনিয়র খেলোয়াড় সবকিছুই। তাই ফিটনেসে সমস্যা থাকলেও বিপিএলে কুমিল্লার প্রত্যেক ম্যাচেই মাঠে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা। যদিও তিনটি ম্যাচে একটি বলও করেননি। ঝুঁকিপূর্ণ হবে ভেবেই এই ম্যাচগুলোতে বল না করার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশসেরা পেসার।
মাত্র কিছুদিন আগে ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠেছেন মাশরাফি। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এখনো পুরোপুরি ফিট নন। তাই অনেক হিসাব-নিকাশ করে মাঠে থাকছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন। বোলার মাশরাফিকে না পেলেও কুমিল্লার অবশ্য তেমন সমস্যা হয়নি। সহজেই শেষ চার নিশ্চিত করেছে দলটি।

তবে মাঠে বল হাতে অবদান রাখতে না পেরে মাশরাফির মনখারাপ। সিলেট সুপারস্টার্সকে হারানোর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা ঠিক যে বল করতে না পারায় খুব খারাপ লাগছে আমার। তবে নিয়মিত বল করাটা আমার জন্য রিস্কি হয়ে যেত। কারণ এখনো আমি পুরোপুরি ফিট নই। এ নিয়ে ফ্র্যাঞ্চাইজের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা বিষয়টা মেনেও নিয়েছে।’ 

অবশ্য জাতীয় দল হলে এতটা নির্ভার থাকতে পারতেন না বলে জানালেন মাশরাফি, ‘বর্তমান অবস্থায় বল করাটা আমার জন্য ঝুঁকিপূর্ণ ঠিকই, তবে জাতীয় দল হলে আমি ভিন্ন চিন্তা করতাম। জাতীয় দলের সঙ্গে অন্য কিছুর তুলনা করা ঠিক নয়। অবশ্য আমি বিপিএলকে খাটো করছি না। কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফ্র্যাঞ্চাইজকে তো নয়ই।এনটিভি

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের