,

যদির হিসাব মাথায় রেখে দুপুরে মাঠে নামছে সিলেট

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ চার নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। চিটাগাং ভাইকিংস রণে ভঙ্গ দিয়েছে আগেই। শেষ চারে উপরের তিন দলের সঙ্গী ঢাকা ডায়নামাইটস না সিলেট সুপার স্টার্স্, তার ফয়সালা আজ। শেষ চারে ওঠার দৌঁড়ে সিলেটেরে চেয়ে বেশ এগিয়ে ঢাকা।বলা যায় ডায়নামাইটসের এক পা শেষ চারে। তার পরেও ক্রিকেট বলে কথা, এখানে অনেক কিছু ঘটতে পারে।

শেষ চারে যেতে হলে দুপুরে ভিক্টোরিয়ান্সকে হারাতেই হবে সিলেটকে, হারলে সব শেষ। শুধু তাই নয়, রান রেটের দিকেও খেয়াল রাখতে হবে।যথাসম্ভব বাড়িয়ে রাখতে হবে রান রেট। এরপর তাদের তাকিয়ে থাকতে হবে সন্ধ্যার ম্যাচটির দিকে। এ ম্যাচে ঢাকা ডায়নামাইট যদি  বরিশাল বুলকে হারিয়ে দেয় তাহলেও সিলেটের সব আশা শেষ। শেষ চারে চলে যাবে ঢাকা।

আর বরিশাল বুলসের কাছে যদি ঢাকা হেরে যায় এবং দুপুরের ম্যাচে যদি সিলেট জিতে তাহলে দুই দলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে রান রেট আসবে সামনে। রান রেটে যারা এগিয়ে থাকবে তারই চলে যাবে শেষ চারে।

আর ঢাকা ও সিলেট দুই দলই যদি হেরে যায় তাহলে নক আউট পর্বে খেলবে ঢাকা। কারণ ৯ ম্যাচ শেষে সিরিঠের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে ঢাকা। ঢাকার পয়েন্ট ৮, আর সিলেটের ৬।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে