,

সরাইলে জামাতের সম্পাদক কাইয়ুম গ্রেপ্তার

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলের চুন্টা ইউপি শাখার জামায়াতের সম্পাদক আবদুল কাইয়ুম (৩৮) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার রাতে চুন্টা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, কাইয়ুম দুই যুগেরও অধিক সময় ধরে সম্পাদকের দায়িত্ব পালন করছেন।তিনি চুন্টা বাজার জামে মসজিদের কার্যকরী পরিষদের সদস্য। চুন্টা বাজারে কাইয়ুম গত ১০ বছর ধরে ঔষধের ব্যবসা করছেন। এ ছাড়া স্থানীয় একাধিক সংঘঠনের তিনি পৃষ্টপোষক। তাকে গ্রেপ্তারের জন্য আরো একাধিকবার সরাইল থানা পুলিশ অভিযান চালিয়েছিল। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ কাইয়ুম গ্রেপ্তারের খবর নিশ্চিত করে বলেন, তাকে ১৬(২) ধারায় আদালতে প্রেরন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে