,

সন্ত্রাসবাদ বাড়বে মুসলিম শরণার্থীদের আশ্রয় না দিলে : জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে সিরীয় মুসলিম শরণার্থীদের প্রবেশ করতে না দেয়ার ঘটনায় বিশ্বে সন্ত্রাসবাদেরই বিস্তার ঘটবে।

পর্তুগালের সাবেক এই প্রধানমন্ত্রী সোমবার বলেন, কেবল মুসলিম হওয়ার কারণে সিরীয় শরণার্থীদের জায়গা না দিলে তা সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তা করাকেই বুঝায়। এর ফলে ওই সংগঠনগুলো আরও লোক নিয়োগ দিতে পারবে।

মুসলিম শরণার্থীদের ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর মতোই মনোভাব প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীরাও মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞার কথাই বলছেন।

এ ধরনের আচরণের ফলে শরণার্থীরা নানা সঙ্কটের কারণে একসময় সন্ত্রাসী সংগঠনগুলোতে যোগ দিতে বাধ্য হবে বলে উল্লেখ করেছেন গুতেরেস। এ ছাড়া বিষয়টি শরণার্থীদের সংক্ষুব্ধ করবে যা তাদের প্রতিশোধ নিতে উদ্বুগ্ধ করবে। এই ক্ষোভ থেকেও তারা সংগঠনগুলোতে যোগ দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও বলেন, শুধু মুসলিম হওয়ার কারণে সীমান্তে শরণার্থীদের আটকে রাখার সুযোগ নিতে পারে আইএসের (ইসলামিক স্টেট) মতো সংগঠনগুলো। এর ফলে ইউরোপে আরও বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে।

২০১৬ সালে শরণার্থীদের জন্য রেকর্ড পরিমাণ ২ হাজার ১০ কোটি মার্কিন ডলার সহায়তার আবেদনের ব্যাপারেও কথা বলেন গুতেরেস। জাতিসংঘের ত্রাণ সংস্থার পক্ষ থেকে বিশ্বনেতাদের কাছে ওই সহায়তার আবেদন জানানো হয়েছে। -সূত্র আল জাজিরা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে