,

বাসের ধাক্কায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুরে গতকাল (সোমবার) বলাকা পরিবহন নামে একটি বাসের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে কমলাপুরে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে অ্যাপারেলস লিমিটেডের পোশাক শ্রমিকরা। 

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১২ টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ সময় কমলাপুর ৬ নং বাস কাউন্টার ও আরামবাগ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। নারী শ্রমিক হত্যার বিচার ও ড্রাইভারের শাস্তি দাবি করেন বিক্ষোভরত শ্রমিকরা।
 
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জাগো নিউজকে জানান, সকাল থেকে ঘটনাস্থলে ছিল পুলিশ। এছাড়া  বিজিএমইএ-এর ক্রাইসিস টিমও ছিল। বেলা সোয়া ১২ টায়  দিকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে গেছেন পোশাক শ্রমিকরা। 

এর আগে সোমবার রাতে সায়েদাবাদ-গাজীপুর রুটের বলাকা পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আরো দুই শ্রমিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে