,

বন্যাদুর্গতদের ১ কোটি রুপি দিয়ে পাশে দাঁড়ালেন শাহরুখ

news-image

বিপদে আপদে যিনি সবার পাশে এসে দাঁড়ান তিনিইতো সত্যিকারের নায়ক। আর সেই পরিচয়ই জারি রাখলেন বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খান। চেন্নাইয়ে আক্রান্ত বন্যা প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ১ কোটি রুপি অর্থ দিয়ে এই সঙ্কটময় সময়ে পাশে দাঁড়ালেন শাহরুখ।

জানা গেছে, গত একমাসের বৃষ্টিতে চেন্নাই প্লাবিত হয়েছে। একটানা ভারি বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরসহ সব ধরণের যানবাহন যোগাযোগও বন্ধ রয়েছে। এ পর্যন্ত প্রবল বন্যার শিকার হয়ে ২৮০ জন প্রাণ হারান।  চেন্নাইয়ে এমন প্রাকৃতিক বিপর্যয়ের পর পুরো ভারতের সর্বশ্রেণির মানুষ চেন্নাইয়ে আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন। এরমধ্যে বিনোদন জগতের তারকা সবচেয়ে এগিয়ে। সুপারস্টার ছাড়াও চেন্নাইয়ে আক্রান্ত মানুষের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ‌‘বাহুবলী’ খ্যাত অভিনেতা রানা দাগুপতি এবং স্বশরীরে চেন্নাইয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ‘রঙ দে বাসন্তী’ খ্যাত সিদ্ধার্থ। আর এবার বলিউড বাদশাহ ত্রান মন্ত্রীর তহবিলে জমা দিলেন ১কোটি রুপি।   

ভারতের দক্ষিণে তুমুল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত  প্রায় তিন’শোর মত সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। টানা ১ মাসের বৃষ্টিতে পর্যুদস্তু ভারতের দক্ষিণাঞ্চলীয় চেন্নাইয়ের তামিলনাড়ু রাজ্য। গত এক মাসের এই বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মানুষের মৃত্যু ছাড়াও সেখানে পর্যুদস্তু স্বাভাবিক মানবিক জীবন যাপনও।  রাজ্যের এমন বিপর্যয়ে সাহায্যের বার্তা নিয়ে এগিয়ে এসেছেন বলিউডের তারকা অভিনেতা অভিনেত্রীরাও।

উল্লেখ্য, বর্তমানে কিং খান শাহরুখ মুক্তি প্রতীক্ষিত ছবি ‌‘দিলওয়ালে’র প্রচরাণা নিয়ে দারুণ ব্যস্ত আছেন। চলতি মাসের ১৮ তারিখে মুক্তি পেতে যাচ্ছে দীর্ঘ পাঁচ বছর পর শাহরুখ-কাজল অভিনীত রোহিত শেঠির এই ছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে