,

ইরানে সোয়াইন ফ্লুতে ৩৩ জনের মৃত্যু

news-image

ইরানে সোয়াইন ফ্লু'র আক্রমণে আক্রান্ত হয়ে তিন সপ্তাহে অন্ততপক্ষে ৩৩ জন মৃত্যুবরণ করেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশে সোয়াইন ফ্লু'র প্রকোপ দেখা দিয়েছে। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি-আকবর সায়ারি জানিয়েছেন, কেরমান প্রদেশে ২৮ জন এবং সিস্তান-বেলুচিস্তানে পাঁচজন মারা গেছেন। তিনি সতর্ক করে বলেন, সোয়াইন ফ্লু দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। এমন কী রাজধানী তেহরানেও। এইচ১এন১ নামের ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়। ২০০৯ সালে প্রথম মেক্সিকোতে সোয়াইন ফ্লু ধরা পড়ে। এরপর দ্রুত এর ভাইরাস বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইরানের ইসনা সংবাদ মাধ্যম জানিয়েছে, কেরমান প্রদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ৬০০ ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলে মানুষের শরীরে জ্বর, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাস কষ্ঠ, ক্ষুধামন্দা, আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া ইত্যাদি উপগর্স দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে