,

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু

news-image

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং ও খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকালে ও রোববার রাতে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। জানা যায়, কমলাপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তুরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সোমবার সকালে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।


এদিকে রবিবার রাত ১০টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩৫) অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের