,

‘মার্কিন অস্ত্র শিল্প চাঙ্গা হয়ে উঠেছে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার অস্ত্র এবং গোলাবারুদ নির্মাণের সঙ্গে জড়িত শিল্প চাঙ্গা হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য এবং অন্যান্য এলাকায় চলমান যুদ্ধের চাহিদা মেটানোর জন্য চাঙ্গা হয়ে উঠেছে এসব শিল্প। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদি হবে বলে যখন জল্পনা-কল্পনা চলছে তখন মার্কিন অস্ত্রশিল্পের রমরমা অবস্থার খবর বের হলো।

অস্ত্র বাজারের সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক নির্বাহী কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অস্ত্র ব্যবসায় আমেরিকার ব্যাপক প্রবৃদ্ধি ঘটবে। মধ্যপ্রাচ্যের সবাই পাঁচ থেকে ১০ বছরের জন্য অস্ত্র ও গোলাবারুদ মজুদ করতে চাইছে। তারা বলেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ দিন ধরে চলবে।

এ পরিস্থিতিতে মার্কিন লকহিড মার্টিন কর্পোরেশন তাদের কারখানায় তৃতীয় শিফট চালু করেছে। এ কারখানায় আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ২০০০ পাউন্ড ওজনের স্টিলথ ক্ষেপণাস্ত্র বানানো হবে।

এদিকে পেন্টাগনের প্রধান অস্ত্র ক্রেতা ফ্রাংক কেনডালের বরাত দিয়ে রয়টার্স বলছে- লকহিড, রেইথন এবং বোয়িং কোম্পানির সঙ্গে অস্ত্র উৎপাদন জোরদার করার জন্য কাজ করছে মার্কিন সেনাবাহিনী। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন গোলা তৈরি নিয়ে এ কাজ চলছে বলে খবরে জানানো হয়েছে। এছাড়া গাড়ি নির্মাণের সঙ্গে জড়িত কারখানাগুলোও এ যুদ্ধের সুফল ভোগ করছে। এর আগে তারা যেসব গাড়ি সরবরাহ করেছে এখন সেগুলো ব্যবহার করছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। সূত্র: রে.তে

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের