,

রোহিঙ্গা তরুণীর চরিত্রে প্রভা

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় এবং আলোচিত অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভাকে এবার দেখা যাবে রোহিঙ্গা তরুনীর চরিত্রে। শরণার্থী জীবনের দুঃখগাঁথা নিয়ে রুদ্র মাহফুজের ‘টান’নাটকে রোহিঙ্গা তরুণীর চরিত্রে দেখা যাবে তাঁকে৷

‘টান’ নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। প্রভা ছাড়াও এতে অভিনয় করেছেন আলিফ, নিশা প্রমুখ। প্রথমে নাটকের নাম প্রথমে রাখা হয়েছিল ‘রিফিউজি’৷পরে এটির নাম পরিবর্তন করা হয়৷

নাটকের কাহিনীতে, ধনী পরিবারের ছেলে সুহাস ভালোবেসে ফেলে রোহিঙ্গা এক তরুণীকে৷ কিন্তু রাফা নামে এক মেয়ের সঙ্গে সুহাসের বিয়ে ঠিক হয়৷ বিয়ের দিন সুহাস কাউকে কিছু না জানিয়ে সোজা চলে যায় কক্সবাজারে সেই শরণার্থী মেয়েটিকে খুঁজতে৷ সমস্ত সুখ-স্বচ্ছন্দ উপেক্ষা করে ‘টিকলি’ নামের ওই মেয়েটির সঙ্গে নিজেকে জড়িয়ে নেয় সুহাস৷‘টান’ নাটকে টিকলি চরিত্রে অভিনয় করেছেন প্রভা।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের