,

টপ অর্ডারদের ব্যর্থতাকেই দায়ী করলেন রিয়াদ

news-image

স্পোর্টস ডেস্ক : পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে দ্বিতীয় স্থানধারী বরিশাল বুলস। সিলটের হয়ে বল হাতে রবি বোপারার ৩ উইকেটের পর ব্যাট হাতে জুনায়েদ সিদ্দিকীর ৩৪ রানে এক রকম উড়ে গেছেন মাহমুদুল্লাহ-সাব্বির রহমানরা। হারের কারণ হিসেবে দলের আক্রমণাত্মক ও বাজে ব্যাটিংকে দায়ী করেছেন বরিশাল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

রবিবার মাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, ‘টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতার কারণেই বিপিএলে এ যাবৎকালের সর্বনিম্ন ৫৮ রানের সংগ্রহ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। সিলেট বরাবরই ভাল দল ছিল। আর এই মুহুর্তেও ওরা ভাল খেলছে। প্রথম দিকে কয়েকটি ক্লোজ ম্যাচ হেরে গেলেও ওরা এখন খেলায় ফিরেছে। তাই এদিন আমরা ভাল করতে পারিনি।’

ক্রিস গেইল দলে থাকার পরও এমন রান খরা কেন? এমন প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহর ভাষ্য, ‘ক্রিস গেইল মাত্রই ইনজুরি থেকে ফিরেছে। আর ইনজুরি থেকে ফেরার পর এটিই তাঁর প্রথম ম্যাচ। তাই হয়তো ছন্দ অনুযায়ী খেলতে পারেনি। তবে সে যেদিন ভাল খেলবে সেদিন একাই দল জেতাতে সক্ষম হবে।’

এই হারকে শিক্ষা হিসেবে নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন মাহমুদুল্লাহ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা