,

মাশরাফি অসাধারণ ‘নেতা’ : শোয়েব মালিক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ শোয়েব মালিক। প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিতই খেলেন পাকিস্তানি এ অলরাউন্ডার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছেন মালিক। এসেই ম্যাচজয়ী ইনিংস খেলে কুমিল্লাকে জিতিয়েছেন।
 
বাংলাদেশ জাতীয় দলের চলতি বছরের পারফরম্যান্সের জন্য তরুণ ক্রিকেটারদের বাহবা দিয়েছেন শোয়েব মালিক। এ নিয়ে মালিক রোববার মিরপুরের একাডেমি মাঠে বলেন, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই আনন্দের। এখন পর্যন্ত বিপিএলে খেলার অভিজ্ঞতাটা দারুণ। এবার টুর্নামেন্টে বেশ কয়েকজন তরুণকে দেখেছি, যারা অনেক ভালো করছে। বাংলাদেশের ক্রিকেট খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে তরুণদের নিয়ে।’
 
সাফল্যের জন্য মাশরাফির অধিনায়কত্বের প্রশংসা করেছেন মালিক। ডানহাতি এ অলরাউন্ডারের ভাষ্য, ‘তিনি (মাশরাফি) অসাধারণ এক নেতা। তিনি তরুণদের খুব সহায়তা করছেন। এটা অনেক বড় ব্যাপার।’
 
কুমিল্লায় মাশরাফির অধিনায়কত্বে খেলতে পেরে নিজেকে ভাগ্যবানই মনে করছেন মালিক, ‘সত্যি বলতে আমরা খুব ভাগ্যবান যে, বাংলাদেশ দলের অধিনায়ক আমাদের দলেরও অধিনায়ক। সুতরাং আমরা চাপ মুক্ত থাকতে পারছি এবং এখন পর্যন্ত যেভাবে শেষ করেছি সেখান থেকেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা