বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ ডিসেম্বর নূর হোসেনের রিমান্ডের রায়

news-image

আদালত প্রতিবেদক : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার অধিকতর তদন্ত হবে কিনা তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী ৯ ডিসেম্বর আদালত এর ওপর রায়ের দিন নির্ধারণ করেছেন। অধিকতর তদন্ত করা সংক্রান্ত আবেদনের ওপর শুনানি শেষে আজ রবিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেয়।

নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির আইনজীবী এ আবেদনটি করেন।নজরুলের স্ত্রীর দাবি,এই মামলার প্রধান আসামি নূর হোসেনকে রিমান্ডে নেয়া হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে।পুলিশ বলছিল সেই সুযোগ আর নেই।তবে হাইকোর্ট যদি অধিকতর তদন্তের অনুমতি দেয় তাহলে নূর হোসেনকে রিমান্ডে নেয়ার পথ পরিষ্কার হবে।

আবেদনের পক্ষে শুনানি করেন বিউটির আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, মন্টু ঘোষ। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান কবির।

বেলা সাড়ে ৩টার দিকে এ মামলার আবেদনের শুনানি শুরু হয়। প্রায় ১ ঘণ্টা শুনানি চলে। পরে আদালত আগামী ৯ ডিসেম্বর এ আদেশের জন্য দিন ধার্য করেন।  এর আগেও গত দু’দিন এ মামলার আবেদনের ‍শুনানি করা হয়।

নিহত কাউন্সিল নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এ মামলার অধিকতর তদন্ত চেয়ে ও নুর হোসেনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে এ আবেদনটি দায়ের করেন।

জানা গেছে, নিহত নজরুল ইসলামের স্ত্রী বিউটির করা মামলায় ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। যেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে