,

খাদ্যজনিত রোগে আক্রান্ত বিশ্বের ১০ শতাংশ মানুষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রতি বছর ১০ জনে একজন খাদ্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত আট বছর ধরে পরিচালিত এক গবেষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশেষ করে শিশু এবং নিম্ন আয়ের মানুষরা অস্বাস্থ্যকর খাবারের কারণে সৃষ্ট রোগে বেশি ভোগে।

খবর এনডিটিভির।
ডব্লিউএইচও’র কার্যনির্বাহী দলের প্রধান ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আরি হাভেলা বলেন, “শিশুরা এবং নিম্ন আয়ের দেশগুলোর জনগণ মূলত অস্বাস্থ্যকর খাবারের কারণে ‍সৃষ্ট বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হয়।”

“নিশ্চিতভাবেই দীর্ঘদিন ধরে রুগ্ন স্বাস্থ্য, পঙ্গু হয়ে যাওয়া বা অকাল মৃত্যুবরণ করা শিশুদের মধ্যে ৪০ শতাংশেরই বয়স পাঁচ বছরের কম। এছাড়া, আফ্রিকার দেশগুলোর অধিকাংশ মানুষ খাবার জনিত নানা রোগে ভোগে। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দেশগুলোর জনগণও এ ধরণের রোগে আক্রান্ত হয়।”

ডব্লিউএইচও’র গবেষণাপত্রে বলা হয়, ২০১০ সালে ৬০ কোটি মানুষ অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে সৃষ্ট বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যাদের মধ্যে চার লাখ ২০ হাজার জনের মৃত্যু হয়।

অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে মানুষ মূলত ডাইরিয়াজনিত রোগে বেশি আক্রান্ত হয় বলেও জানান গবেষকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে