বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের ব্যাটিং বিপর্যয়, ফিরে গেলেন গেইল, লুইস ও রনি

news-image

স্পোর্টস ডেস্ক : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রোমাঞ্চ। রোববার বিপিএলের তৃতীয় ও শেষ পর্বের প্রথম ম্যাচে বরিশাল বুলস ও সিলেট সুপার স্টারস মুখোমুখি। দিনের অন্য ম্যাচে ঢাকা ডাইনামাইটসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সুপার স্টারস। বরিশালের হয়ে ক্রিস গেইল ও সিলেটের হয়ে শহিদ আফ্রিদি আজকের ম্যাচে মাঠ মাতাবেন। প্রথমে ব্যাটিংয়ে নামা বরিশাল বুলস শুরুতেই হোঁচট খেয়েছে। সবে মাত্র দলে যোগ দেওয়া ক্রিস গেইল মাঠে নামলেও তেমন সুবিদা করতে পারেনি। মাত্র ৮ রান করে মো. শহীদের বলে ক্যাচে পরিণত হয়ে ফিরে যান তিনি। তবে তার এই ৮ রানের মধ্যে একটি ছয়ের মার ছিলো। এদিকে আরেক ক্যারিবিয়ন ব্যাটসম্যান এভিন লুইস ১২ ও রনি তালুকদার ৩ রান করে সাঁজঘরে ফিরে যান। মুশফিকের পরিবর্তে সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন আফ্রিদি।

বরিশাল বুলস ছয় ম্যাচের পাঁচটিতে জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে। অন্যদিকে বিপরীত চিত্র সিলেট সুপার স্টারসের। মুশফিকের দল ছয় ম্যাচের পাঁচটিতে হেরে খাদের কিনারায় রয়েছে। রোববার বরিশালের কাছে হেরে গেলে শেষ চারের আশা ম্রিয়মান হয়ে যাবে সিলেটের। ফলে মরণ কামড় দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন মুশফিক-আফ্রিদিরা।

আফ্রিদি ও গেইলের দলের লড়াইয়ের মধ্যে বরিশালকেই এগিয়ে রাখা যায়। গেইল ছাড়াই বরিশাল দুর্দান্ত খেলছে। গেইলের স্বদেশি বরিশালের এভিন লুইস এবার আসরের প্রথম সেঞ্চুরি করেছেন। এছাড়া মাহমুদউল্লাহ, নাদিফ চৌধুরীরা দারুণ ফর্মে রয়েছেন। বোলিং আক্রমণে দুর্দান্ত করছেন পেসার আল-আমিন হোসেন। এবার বিধ্বংসী গেইল দলে যোগ হওয়ায় আরো শক্তিশালী হয়েই মাঠে নামবে দক্ষিণ বঙ্গের দলটি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান