বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শস্য দানার অসাধারণ সব পুষ্টিগুণ

news-image

আমরা যে শস্য খাই তার ৯৫%ই রিফাইন্ড বা প্রক্রিয়াজাত শস্য। অনেক বেশি পরিমাণে ভেজাল মিশ্রিত খাবার খেলে মানুষ শুধু মোটাই হয়না হৃদরোগ এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। এছাড়াও রক্তে ট্রাই গ্লিসারাইড নামক ফ্যাট বৃদ্ধি করে স্ট্রোকের সম্ভাবনা বৃদ্ধি করে। ভালো খবর হচ্ছে স্বাস্থ্যকর শস্য গ্রহণ করলে এই সমস্যা গুলোকে প্রতিরোধ করা যায়। এক গবেষণায় দেখা গেছে যে, স্বাস্থ্যকর আস্ত শস্য দানার খাবারে পুরো শাঁস থাকে যা হৃদস্পন্দন এর সমস্যা, ডায়াবেটিস, কোলন ক্যান্সার এবং সম্ভবত অ্যাজমা ও আলঝেইমার্স রোগ প্রতিরোধ করতে পারে। আসুন আজ তাহলে জেনে নেই আস্ত শস্য দানার পুষ্টি গুণ সম্পর্কে।
১। বার্লি
সেই প্রস্তর যুগ থেকে খাদ্য ও ঔষধ হিসেবে বার্লির প্রচলন শুরু হয়েছে যা খুবই স্বাস্থ্যকর খাদ্য। কারণ বার্লিতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার থাকে যা নিয়মিত অন্ত্রের সঞ্চালনে সহযোগিতা করে। রান্না করা আধা কাপ বার্লিতে কার্বোহাইড্রেট ২২গ্রাম, ৩গ্রাম ফাইবার এবং ৯৬ ক্যালরি থাকে। অপরিশোধিত বার্লিতে প্রচুর পরিমাণে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন ই, বি কমপ্লেক্স ভিটামিন, জিঙ্ক, কপার, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, সালফার ও ফসফরাস থাকে। বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ বার্লি সূপ, স্ট্যু, সিরিয়াল, সালাদ এর সাথে ব্যবহার কিরা যায় কিংবা বার্লি থেকে উৎপন্ন ময়দা দিয়ে বিভিন্ন খাবার তৈরি করা যায়। 
২। আস্ত গম
খুব সহজলভ্য শস্যদানা হচ্ছে গম দিয়ে পাউরুটি ও পাস্তা তৈরি করা হয়। এগুলো কেনার সময় ‘১০০% আস্ত গম থেকে তৈরি’ কথাটা লেবেলে আছে কিনা দেখে নিতে হবে। প্রতি সারভিং এ ৩-৪ গ্রাম ফাইবার থাকে।
৩। ওটস
এতে এভেনেন্থেরেক্টামাইড নামক অ্যান্টি অক্সিডেন্ট থাকেযা হৃদপিণ্ডের সুরক্ষায় কাজ করে। ইনস্ট্যান্ট ওটমিল না কিনা ভালো, কারণ এতে হাই-ফ্রুক্টোজ কর্ণ সিরাপ থাকে। গবেষণায় ইনস্ট্যান্ট ওটমিলে মার্কারির সংক্রমণ পাওয়া গেছে। তাই ওল্ড ফ্যাশনের মিষ্টি ছাড়া ওটমিল কিনুন এবং এর সাথে ফল বা মধু মিশিয়ে খেতে পারেন।    
৪। ব্রাউন রাইস
বাদামী চাল সাদা চালের চেয়ে অনেক বেশি পুষ্টিকর। বাদামি চালে ভিটামিন ই এবং উচ্চমাত্রার ফাইবার থাকে। এছাড়াও এতে যথেষ্ট পরিমাণে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম ও সেলেনিয়াম থাকে এবং এর পাশাপাশি ট্রিপ্টোফ্যান ও থাকে। সাদা চালের পরিবর্তে বাদামী চাল গ্রহণ করুন। যাদের সিলিয়াক রোগটি আছে অর্থাৎ যাদের গ্লুটেন গ্রহণে সমস্যা হয় তাঁদের জন্য ব্রাউন রাইস ভালো।
৫। রাই
Organik Center  এর পুষ্টি বিষয়ক একটি গবেষণার ফলাফল অনুযায়ী, অন্য যেকোন আস্ত দানা শস্য থেকে রাই শস্যে অনেক বেশি পুষ্টিকর। এতে আস্ত গম থেকে চার গুণ বেশি ফাইবার থাকে এবং আপনার প্রতিদিনের আয়রনের চাহিদার ৫০ ভাগ পূরণ করতে সক্ষম।   
৬। কর্ণ বা ভুট্টা
অনেকেই ভুট্টাকে সবজি মনে করেন। কিন্তু এটা আসলে দানা শস্য। কর্ণ মিল ও পপ কর্ণ চমৎকার হোল গ্রেইন এবং এরা গ্লুটেন ফ্রি। কর্ণ আসলেই অনেক পুষ্টিকর এবং এতে উচ্চমাত্রার ফাইবার থাকে। খারাপ দিক হচ্ছে এতে হাই স্টার্চ থাকে।
 
বেশীরভাগ মানুষই রিফাইন্ড গ্রেইন প্রোডাক্ট যেমন- সাদা ময়দা এবং সাদা চাল খেয়ে থাকেন এবং লাল চাল ও লাল আটাকে প্লেগের মত এড়িয়ে চলেন। আর অনেক মানুষ এঁদের পুষ্টি গুণ সম্পর্কে জানেনা বলেই বাদ দিয়ে রাখে। যারা ডায়েট করছেন তাঁরাও হোল গ্রেইন প্রোডাক্ট গ্রহণ করতে পারেন। হোল গ্রেইন প্রোডাক্ট দিয়ে অনেক মজাদার ও পুষ্টিকর খাদ্য তৈরি করা যায় যা আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন নিশ্চিন্তে।