,

চালকের অাসনে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : কোটলা টেস্টে দক্ষিণ আফ্রিকার ধরাছোঁয়ার বাইরেই চলে গেছে স্বাগতিক ভারত। বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের ব্যাটে চড়ে শনিবার ৪০৩ রানের বিশাল লিড নিয়ে দিন শেষ করেছে ভারতীয়রা। তাদের হাতে রয়েছে আরও ৬ উইকেট। কোহলি অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৮৩ রানে, রাহানে অপরাজিত ৫২ রানে।

শনিবার ছিল ম্যাচের তৃতীয় দিন। এদিন দক্ষিণ আফ্রিকানদের ফলো-অন না করিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে কোহলিবাহিনী।

যথারীতি ভারতের ইনিংস ওপেন করেছেন মুরলি বিজয় ও শেখর ধাওয়ান। তবে মাত্র ৪ রানেই এই জুটি ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার পেসার মোরনে মর্কেল। ব্যক্তিগত ৩ রানে বিদায় নিয়েছেন বিজয়।

নিজের ৩০তম জন্মদিনে বেশ ভালই হাসছিল শেখর ধাওয়ানের ব্যাট। তবে ৮৬ বলে ২১ রান করে তাকেও থামতে হয়েছে মর্কেলের বলে বোল্ড আউট হয়ে। এর আগেই ওয়ানডাউনে নামা রোহিত শর্মাকে ‘গোল্ডন ডাক’ হজম করতে হয়েছে মর্কেলের বলে স্ট্যাম্প হারিয়ে।

দলীয় ৫৭ রানে চতুর্থ উইকেট হারিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহিরের বলে বোল্ড আউট হয়েছেন চেতশ্বর পূজারা ব্যক্তিগত ২৮ রানে। এরপর দিনের বাকিটা সময় ভারতকে নিরাপদেই রেখেছেন অধিনায়ক বিরাট কোহলি ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অজিঙ্ক রাহানে।

১৫৪ বল খেলে ১০ বাউন্ডারিতে ৮৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন কোহলি। অন্যদিকে, ১৫২ বলে ৫২ রান সংগ্রহ করে নটআউট রাহানে। সেই সুবাদে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৯০ রান। প্রথম ইনিংসে তারা লিড পেয়েছিল ২১৩ রানের। ফলে তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ৪০৩ রানের।

প্রসঙ্গত, প্রথম ইনিংসে রাহানের সেঞ্চুরিতে ৩৩৪ রান করেছিল ভারত। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১২১ রানেই অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে চলছে ভারত ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। আগের তিন টেস্টের দুটিতে জয় এবং একটি ড্র করার সুবাদে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে ভারতের।

সংক্ষিপ্তস্কোর
ভারত : ৩৩৪/১০ এবং দ্বিতীয় ইনিংস, ১৯০/৪, ওভার ৮১ (কোহলি ৮৩*, রাহানে ৫২*; মর্কেল ৩/২৯, তাহির ১/৪৯)

দক্ষিণআফ্রিকা : প্রথম ইনিংস, ১২১/১০, ওভার ৪৯.৩ (ভিলিয়ার্স ৪২, বাভুমা ২২; জাদেজা ৫/৩০, অশ্বিন ২/২৬, যাদব ২/৩২)
*তৃতীয় দিন শেষে

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা