,

আসছে সিমলার………

news-image

বিনোদন প্রতিবেদক : বছর খানেক আগে মুক্তি পায় অভিনেত্রী সিমলা অভিনীত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটি। তার আগে ভারতের কলকাতায় মুক্তি পায় ‘সমাধি’ নামের আরেকটি চলচ্চিত্র। এরপর আরও কয়েকটি ছবির কাজ শুরু করেন সিমলা। এরই মধ্যে শেষ করেছেন রশীদ পলাশের ‘নাইওর’ ছবির শুটিং। কাজ করছেন রুবেল সিদ্দিকীর ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে। খুব শিগগিরই কাজ শুরু করার সম্ভাবনা আছে ‘ম্যাডাম ফুলি-২’ ছবির কাজও। 

 


‘ম্যাডাম ফুলি-২’ ছবিটি ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ম্যাডাম ফুলি’ ছবির সিক্যুয়েল। শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই ছবিতে অভিনয় করে সে সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনয়শিল্পী নির্বাচিত হন সিমলা। ১৬ বছর পর ছবিটির সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছেন আশিকুর রহমান। 

 


এ প্রসঙ্গে সিমলা বলেন, ‘বর্তমানে “নিষিদ্ধ প্রেমের গল্প” ছবির কাজ নিয়ে আমার যত ব্যস্ততা। সামনে শুরু করব ‘ম্যাডাম ফুলি-২’ ছবির কাজ। পড়াশোনার জন্য ছবিটির পরিচালক এত দিন অস্ট্রেলিয়া ছিলেন। কিছুদিন হয় দেশে ফিরেছেন। খুব শিগগিরই ছবিটির চিত্রনাট্য নিয়ে সবার সঙ্গে বসে শুটিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেব।’ 

 


এদিকে ছোটপর্দায় নিয়মিত অভিনয় করবেন কিনা, তা জানতে চাইলে সিমলা বলেন, ‘সিনেমার কাজের ব্যস্ততা কম থাকলে ভালো কোনো গল্পের প্রস্তাব পেলে নাটকে অভিনয় করি। এই মাধ্যমে নিয়মিত হওয়ার কোনো ইচ্ছে নেই।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা