বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে রাসমেলায় বোমা হামলা, আহত ১০

news-image
দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ রাস মেলার যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে রাস মেলার ভোলানাথ যাত্রা প্যান্ডেলে পর পর ৩ বার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এগুলো ককটেল বোমা হতে পারে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে রাসমেলার ভেতরে ভোলানাথ নামের একটি যাত্রা প্যান্ডেলে যাত্রা দেখছিলেন বেশ কিছু লোকজন। রাত সোয়া ১ টার দিকে যাত্রাপালায় পর পর ৩টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। তাৎক্ষনিকভাবে সেখান থেকে ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
 
ভর্তিকৃতরা হলেন- রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার দামুদরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মোকাদ্দেস (২৩), নীলফামারী সদর উপজেলা শহরের ননীগোপালের ছেলে সাধন (৩৫), দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে জব্বার (২৮), একই এলাকার করিমের ছেলে সাইদুর (২৭), বীরগঞ্জ উপজেলার রমাকান্ত (২২) ও মিঠু (৩০)। 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বোমা বিস্ফোরণের সময় শব্দগুলো বেশ তীব্র ছিল। ঘটনায় ৬ জন গুরুতর ছাড়াও অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বিস্ফোরণের মাত্রা অনুযায়ী ককটেল নয়, বরং অন্য কোনো বোমা হতে পারে বলে ধারণা তাদের। 
 
এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এগুলো ককটেল জাতীয় বোমা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের আটক করতে রাত থেকেই পুলিশ তৎপরতা শুরু করেছে। ঘটনাস্থলে দিনাজপুর সদর ও কাহারোল পুলিশ একযোগে কাজ করছে। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান