,

ভারতে বৃষ্টি অব্যাহত, মৃত ২৬৯

news-image

ভারতের চেন্নাইয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও বন্যার পানি কিছুটা নেমে গেছে। তামিলনাড়ু রাজ্যে গত ১০০ বছরের ভয়াবহতম এই বৃষ্টিপাতে এ পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে বন্যার পানি নেমে যাওয়ায় শনিবার থেকে চেন্নাই বিমানবন্দরে আংশিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হবে। গত মঙ্গলবার থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে।
এর আগে গত শুক্রবার থেকে আরাক্কনামের রজলী নেভার এয়ার স্টেশন দিয়ে বেশ কয়েকটি ফ্লাইট পরিচালনা করা হয়। এ ছাড়া চেন্নাই শহরের ৮০ শতাংশ বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে। সড়কে চলা শুরু করেছে বাস।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, চেন্নাইয়ে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এর মাত্রা ক্রমেই কমে আসবে।
শহরজুড়ে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এখন পর্যন্ত ১০ হাজার জনকে উদ্ধার করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বন্যার ফলে তামিলনাড়ু রাজ্যে এখন পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হাসপাতালগুলোতে গত শুক্রবার ৪৫ লাশ নেওয়া হয়েছে। এদের মধ্যে বেসরকারি হাসপাতালে বায়ুরন্ধ্র বন্ধ হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভয়াবহ বন্যার কারণে চেন্নাইয়ের স্কুল, কলেজ ও অফিস বন্ধ রয়েছে। অনেকাঞ্চলেই মোবাইল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ অবস্থায় জনগণের মধ্যে যোগাযোগের সুবিধায় টেলিকম কোম্পানিগুলো ফ্রি টকটাইম সেবা চালু করেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা