,

নেইমারের সমর্থনে রোনালদো

news-image

ক্রীড়া ডেস্ক : নেইমারের সমর্থনে রোনালদোচলতি বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জয়ে সতীর্থ নেইমারের পক্ষেই নিজের সমর্থন দিয়েছেন ব্রাজিলিয়ান সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো।
বার্সেলোনা সতীর্থ লিয়নেল মেসি ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেইমারের নাম ঘোষণা করা হয়েছে।

১৯৯৬, ১৯৯৭ ও ২০০২ সালে ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো বলেছেন, আমাকে যদি বলা হয় তবে আমি নেইমারের পক্ষেই ভোট  দেব। বছরজুড়ে নিজের পারফরম্যান্সের কারণেই এবারের এই পুরস্কার তার প্রাপ্য। সে তার খেলাকে একটি অন্য উচ্চতায় নিয়ে গেছে। সাধারণত একজন ব্রাজিলিয়ান হিসেবে সবাই যেভাবে খেলে থাকে তার থেকে সে সম্পূর্ণ ভিন্ন। মেসি এবং রোনালদো এই উচ্চতা ইতোমধ্যে পার করেছে।’
পরিসংখ্যান বলছে, নেইমারের ২০১৫ মৌসুম তার দুই প্রতিদ্বন্দ্বীর তুলনায় খুব একটা কম আকর্ষণীয় নয়। ২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ৫১ ম্যাচে করেছেন ৪১ গোল। যেখানে রোনালদো ৪৭ ম্যাচে সর্বোচ্চ ৪৫ গোল ও মেসি করেছেন ৪৮ ম্যাচে ৪৪ গোল।
পর্তুগিজ তারকা রোনালদো টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবারের মতো ব্যালন ডি’অর পুরস্কারের অন্যতম দাবিদার। আর মেসি এর আগে সর্বোচ্চ চারবার এই পুরস্কার জয় করেছেন। আগামী ১১ জানুয়ারি জুরিখে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে চলতি বছরের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা