,

ডিটেকটিভে পড়শী

news-image

বাংলাদেশের প্রথম ত্রিমাত্রিক চলচ্চিত্র 'ডিটেকটিভ'-এর জন্য গান গাইলেন কণ্ঠশিল্পী পড়শী। এর শিরোনাম 'যেতে যেতে একলা পথে'। গানটির সুর-সঙ্গীত করেছেন হৃদয় খান। পড়শী বলেন, 'আবারও হৃদয় খানের সুর-সঙ্গীতে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলাম। তবে এবার ভিন্ন একটি চলচ্চিত্রে। সম্প্রতি গানটি রেকর্ড করা হয়েছে। এর কথা ও সুর অনেক চমৎকার। আশা করি, গানটি সবার ভালো লাগবে।'     por
রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডিটেকটিভ' গল্প অবলম্ব্বনে ছবিটি পরিচালনা করছেন তপন আহমেদ। এটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির চিত্রনাট্য লিখেছেন তারিক আনাম খান। অ্যানিমেটেড এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন আরেফিন শুভ, নুসরাত ফারিয়া, ববিসহ অনেকে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকে। এদিকে রবীন্দ্রসঙ্গীত 'আমার পরান যাহা চায়' গানের ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন পড়শী। ধামরাইয়ের জমিদার বাড়িতে এর দৃশ্যধারণ করা হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন রম্য খান। খুব শিগগিরই ইউটিউব ও ফেসবুকে গানটির ভিডিও প্রকাশ করা হবে বলে জানান পড়শী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা