,

অন্ধকার ঘরে টিভি দেখা ঠিক নয়

news-image

প্রতিনিয়ত ব্যবহৃত অঙ্গ হিসেবে চোখের সুস্থতার জন্য আমরা কতটুকু সচেতন? অথচ একটু সতর্ক হলেই সুস্থ থাকবে আপনার চোখজোড়া। যেমন:
* সব সময়ই পর্যাপ্ত আলোতে পড়ালেখা করা উচিত। মৃদু আলোতে পড়ালেখা করা যেমন চোখের জন্য ভালো নয়, তেমনি অতিরিক্ত উজ্জ্বল আলোতে পড়ালেখা করাও ঠিক নয়।
* ঘরের দেয়াল উজ্জ্বল রঙের হলে অবশ্যই পর্যাপ্ত আলোর বিষয়টি খেয়াল রাখতে হবে। রঙিন দেয়াল থেকে আলোর প্রতিফলন হয় বলে এ ক্ষেত্রে মৃদু আলো বা অতিরিক্ত তীব্র আলোতে পড়ালেখা করা চোখের জন্য বেশ ক্ষতিকর। তবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হলে ক্ষতির আশঙ্কা নেই।
* রঙিন আলোর পরিবর্তে সাদা আলোতে পড়ালেখা করা চোখের জন্য বেশি ভালো।
* খুব কাছ থেকে টেলিভিশন দেখা ঠিক নয়। এ নিয়ে ধরাবাঁধা নিয়ম না থাকলেও খেয়াল রাখতে হবে, যেন চোখ ও টেলিভিশনের দূরত্ব অন্তত তিন ফুটের বেশি হয়। আবার ছয় ফুটের বেশি দূরত্ব থেকে টেলিভিশন দেখাও ঠিক নয়।

* টেলিভিশন বা কম্পিউটারের স্ক্রিন রাখতে হবে চোখের সমান্তরালে।
* একটানা টেলিভিশন, কম্পিউটার বা মুঠোফোনের পর্দার দিকে তাকিয়ে থাকা ঠিক নয়। টেলিভিশন দেখার সময় এবং কম্পিউটার বা মুঠোফোনে কাজ করার সময় খানিকক্ষণ পর পর নিজে থেকেই চোখের পলক ফেলা উচিত। তা না হলে চোখে জ্বালাপোড়া হতে পারে, চোখ শুষ্ক হয়ে যেতে পারে এবং চোখ থেকে পানি পড়তে পারে।
* অন্ধকার ঘরে টেলিভিশন দেখা ঠিক নয়। অন্ধকার ঘরে টেলিভিশন দেখলে চোখের ওপর চাপ পড়ে। মাথাব্যথাও হতে পারে। এমনকি পরে চোখের চাপ বেড়ে যাওয়ায় গ্লুকোমাও হতে পারে।

বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের