,

উচ্চমাধ্যমিকের আইসিটি বিষয়ের সিডি

news-image

একাদশ-দ্বাদশ শ্রেণির ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি)’ বিষয় নিয়ে মাল্টিমিডিয়া সিডি প্রকাশ করেছে সিসটেক পাবলিকেশন্স এবং সিসটেক ডিজিটাল লিমিটেড। গত সোমবার রাজধানীর জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে এই সিডির মোড়ক উন্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। এ সময়ে তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই কম্পিউটার ব্যবহার করে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু শিখতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র পাল, ডিরেক্টরেট অব আর্কাইভস অ্যান্ড লাইব্রেরিজের ওয়াদুদুল বারি চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসানসহ অনেকে।

নুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসটেক ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী এম. রাশিদুল হাসান।
উদ্যোক্তারা জানান, দুই সিডিতে প্রকাশিত এই প্রকাশনায় উচ্চমাধ্যমিক ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি’ বিষয়টিকে অডিও, ভিডিও, উপস্থাপনা, অ্যানিমেশন ইত্যাদির মাধ্যমে তুলে ধরা হয়েছে। শিক্ষকেরা ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এই কোর্সওয়্যার ব্যবহার করে খুব সহজেই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে পারবেন।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে