বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা গভীর হয় শারীরিক সম্পর্ক বিহীন?

news-image

লাইফস্টাইল ডেস্ক : পৃথিবীটা হচ্ছে সব সম্ভবের রঙ্গমঞ্চ।এখানে সব কিছুই সম্ভব!তাই বলে সেক্সবিহীন নারী-পুরুষের প্রেমের সম্পর্ক! তাও আবার গভীর সম্পর্ক। সবার মধ্যে একটি ধারণা বদ্ধমূল রয়েছে আর সেটি হচ্ছে-সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সেক্স অত্যাবশ্যক? না-হলে সম্পর্কের বাঁধন আলগা হয়ে যায়? প্রশ্নগুলির উত্তরে অনেকেই হ্যাঁ বলবেন। বর্তমান লাইফস্টাইলে বহু সম্পর্কই সেক্সলেস বা যৌনতাহীন হয়ে পড়ছে। কিন্তু সম্পর্কের বাঁধন আলগা হওয়া তো দূর অস্ত, মজবুত হচ্ছে। মনোবিদরা বলছেন, এই যুগে মনের আরাম লুকিয়ে রয়েছে মজবুত সম্পর্কে। যৌনতায় নয়। সূত্র: আবাং।

 


মনোবিদরা বলছেন, ইন্টারনেট পর্ন, একরাতের সুখ, কামঘন প্রেমে অভ্যস্ত হয়ে গিয়েছে বর্তমান সমাজ। গড়ে উঠেছে একটা নয়া কালচার বা সংস্কৃতি। সেক্স নিয়ে একসময় যে রাখঢাক ছিল, তা এখন আর নেই। দেহের সুখ পেতে খুব বেশি কসরত হয় না। বিবাহ বহির্ভূত সম্পর্কও গড়ে উঠছে আকছার। এরই মধ্যে সমান্তরাল ভাবে তৈরি হচ্ছে আরও একটি লাইফস্টাইল। সেখানে শুধুই মনের মিলন। দেহের নয়।

 


একসঙ্গে ভিডিয়ো গেম খেলা, পপকর্ন নিয়ে এক অপরের কাঁধে মাথা রেখে সিনেমা দেখা, পিৎজা শেয়ার করা। সর্বোপরি সুখ-দুঃখ পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া। না, এই জীবনটাতে সেক্স নেই। সচেতন ভাবেই নেই। অফিসের কাজের চাপ, ভার্চুয়াল দুনিয়ায় ক্লান্ত হয়ে বহু যুবক-যুবতী সুখ খুঁজে নিচ্ছেন একটি মধুর সম্পর্কের মধ্যেই।

 


সোফি ও বরুণ নামে প্রেমিক-যুগল জানাচ্ছেন, গত এক বছর ধরে তাঁদের সম্পর্ক। তাঁরা বিয়ে করেননি। কিন্তু একে অপরকে গভীর ভাবে ভালোবাসেন। কিন্তু তাঁদের মধ্যে কোনও দিন শারীরিক মিলন হয়নি।

 


তাঁরা একসঙ্গে রাতও কাটান মাঝেমধ্যে। কিন্তু একে অপরের বুকে মাথা রেখে। কোনও শারীরিক মিলন হয় না। তাঁদের কাছে ভালোবাসা মানে, একসঙ্গে কোনও প্রিয় মিউজিক শোনা, রোম্যান্টিক ভাবে সময় কাটানো, একে অপরকে রান্না করে খাওয়ানো, মজা, মনের কথা শেয়ার করা। আসলে ভার্চুয়াল দুনিয়ায় ক্লান্ত হয়েই সোফি-বরুণ নিজেদের মধ্যে খুঁজে নিয়েছে মনের সুখ।

 


সুতরাং, সেক্সটাই সম্পর্কের গুরুত্বপূর্ণ অঙ্গ নয়। যৌনতা ছাড়াও ভালোবাসা গড়ে উঠতে পারে। কারও সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে ইচ্ছে হতেই পারে। সেটাও প্রেম।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে