,

ভারতে মুসলমানের চেয়ে গরুরা নিরাপদ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে যেখানে দিন দিন অসহিষ্ণুতা বৃদ্ধি পেয়ে চলেছে এবং বিভিন্ন মহলের নামী ব্যক্তিবর্গ এ বিষয়ে মুখ খুলছেন, সেখানে এবার কংগ্রেস নেতা শশী থারুর আরেকটি বোমা ফাটালেন।

 

শশী থারুর দেশের সামগ্রিক পরিস্থিতির উপর কথা বলতে গিয়ে বলেন, ‘ভারতে মুসলমান মানুষের তুলনায় গরুরা নিরাপদে রয়েছেন’।


গতকাল (মঙ্গলবার) ভারতের লোকসভায় অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক করার এক পর্যায়ে তিনি বলেন, মোদী সরকার কখনোই ভারত তৈরি করতে পারবে না, যতদিন এখানে ঘৃণা থাকবে। থারুর মোদীকে টার্গেট করে বলেন, প্রধানমন্ত্রী হবার পূর্বে তিনি অন্যরকম আরেকজন ছিলেন। কিন্তু এখন তিনি অনেক বদলে গেছেন। এতো কিছু হবার পরও তিনি চুপিসারে বসে আছেন।


থারুর বলেন, ভারত বিশ্বের কাছে নিজেকে মেলে ধরতে পারবেনা কারণ, বহুত্ববাদ, সহনশীলতা এবং গান্ধীবাদী দেশের মধ্যে এখন অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক বিদ্বেষ ও সংখ্যালঘু নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 


তিনি তার কথার জন্য একটি দর্শন দিতে গিয়ে জানান, তার একজন বাংলাদেশী বন্ধু তাকে বলেছেন, ‘ভারতে ইসলামী মৌলবাদীদের উপর সারাক্ষণ একটি আক্রমণ ক্ষেত্র বিদ্যামান থাকে এবং সেখানে মুসলমানের চেয়ে এখন গরুরা নিরাপদ’।

 


কেরালার সদস্য থারুর বলেন, তার দলের সহকর্মীরা যখন ‘রাজনৈতিক পোলারাইজেশনে’ লিপ্ত তখনও মোদী নিরব ভূমিকা পালন করছেন।

 


তিনি আরও বলেন, ২০১৪ সালে লোকসভার নির্বাচনে গান্ধী ময়দানে র‌্যালি করার সময় বোমা মারা হলে, তখন তিনি মোদীর অন্য রূপ দেখেছিলেন। সেই বোমা হামলার মাঝেও মোদী ভয় পায় নি। তিনি শান্তিপূর্ণভাবে তার বক্তৃতা শেষ করেছিলেন। পরবর্তীতে জানা যায়, সেই বোমা হামলায় ৬ জন নিহত হয়েছিল। সূত্র: ইকোনমিকস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে