,

২৫ বছর বয়সে বিয়ে করবেন নুসরাত ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : ‘একটা বিষয় পুরোপুরি পাকা। তা হলো আমি ২৫ বছর বয়সেই বিয়ে করব। এতে কোনো সন্দেহ নেই। এই কথা আমি আগেও অনেকবার বলেছি।’ এভাবেই নিজের বিয়ের খবর জানালেন ঢালিউডের অন্যতম শীর্ষ নায়িকা নুসরাত ফারিয়া। বয়স সবে ২০। তার মানে আরও ৫ বছরের অপেক্ষা।

 

 

বিয়ে তো করবেন, কেমন ছেলে পছন্দ ফারিয়ার। সেকথাও নিজের মুখে জানালেন ‘আশিকী’ সুন্দরী।  করপোরেট ছেলে পছন্দ তার। করপোরেট ছেলেরা অনেক স্মার্ট হয়।তাদের ব্যক্তিত্বও অসাধারণ। স্ত্রীদের অনেক কেয়ার করে তারা। এমনটাই ধারণা ফারিয়ার।

 

 

তবে ছেলের গায়ের রঙ নিয়ে তেমন টেনশন নেই এ অভিনেত্রীর। কালো ছেলেই নাকি তার বেশি পছন্দ। রঙ নিয়ে মাথা না ঘামালেও আরেকটা শর্ত তিনি রেখেই দিলেন। ছেলেকে অবশ্যই উচ্চশিক্ষিত ও মার্জিত হবে।যে তাকে বুঝবে এবং  সারাক্ষণ তার খোঁজখবর নিবে।’

 

 

বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার  সুজিত মণ্ডলের পরিচালনায় ‘হিরো-৪২০’ চলচ্চিত্রের শুটিংয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন ফারিয়া। এই চলচ্চিত্রে তাঁর বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়ক ওম। এ বছরই‘আশিকী’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় এ অভিনেত্রীর।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের