,

নাবালকদের হাতে খুনের পর গণধর্ষিত যুবতী!

news-image

ভারতের রাজধানী দিল্লিতে এক ফ্যাশন ডিজাইনারকে খুনের পর গণধর্ষণের অভিযোগ উঠেছে এক নাবালক এবং তার সঙ্গীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির মুকুন্দপুরে।গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এক নাবালককে। তবে এখনও পলাতক তার সঙ্গী। অভিযুক্ত নাবালক একটি মোবাইল সারাইয়ের দোকানে কাজ করে। আরেক অভিযুক্ত গাড়ি চালক। শনিবার সন্ধ্যায় উদ্ধার হয়েছিল ফ্যাশন ডিজাইনারের অর্ধনগ্ন দেহ।পরে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর শিউড়ে ওঠেন তদন্তকারীরা। জানা যায়, ধর্ষণ করে খুন করার পর ফের ধর্ষণ করা হয় নির্যাতিতাকে।


পুলিশ জানায়, মুকুন্দপুরে বাবা-মায়ের সঙ্গে থাকতেন পেশায় ডিজাইনার বছর পঁচিশের ওই নির্যাতিতা। আবুধাবিতে থাকেন তার দুই ভাই। পুলিশি জেরায় অভিযুক্ত নাবালক জানিয়েছে, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে আকন্ঠ মদ্যপান করে ওই নাবালক এবং তার আরও চার বন্ধু। ওই দিন নিজেদের বাড়িতে গিয়েছিলেন যুবতীর বাবা-মা। ওই যুবতী যে একা আছে তা জানত নাবালক। সেই পরিকল্পনামাফিক যুবতীর বাড়িতে বন্ধুকে নিয়ে যায় সে। যৌন হেনস্থা করার উদ্দেশ্য নিয়েই যুবতীর বাড়িতে হানা দেয় তারা।


বাড়ির ছাদ টপকানোর পর দোতলায় মেয়েটির ঘরের মধ্যে লুকিয়ে ঢোকে তারা। মেয়েটি তখন ঘুমোচ্ছিল। সেই সুযোগে তার গলা টিপে ধরে তারা। আকস্মিক এই ঘটনার জেরে জ্ঞান হারায় যুবতী। পরে জ্ঞানহারা যুবতীকে ধর্ষণ করে ওই দু’জন। জ্ঞান ফিরলে বাধা দেওয়ার চেষ্টা করেন ওই যুবতী। তখন গলা টিপে তাকে খুন করে অভিযুক্তেরা। 


কিন্তু এখানেই শেষ নয়। মৃত্যুর পরও ছাড় দেয়নি বিকৃতকাম দু’জন। মৃত যুবতীর উপরই নৃশংস দৈহিক নির্যাতন চালায় তারা। মহিলাকে বিবস্ত্র করে গণধর্ষণ করে। তার পর দেহ ফেলে পালায় তারা। সূত্র : আনন্দবাজার


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ