বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবহার ডিজিটাল নজরদারিতে এগিয়ে খুলনা (ভিডিও)

news-image

 সাম্প্রতিক কয়েকটি হত্যাকান্ডের পর ব্যাক্তিগত নিরাপত্তা নিশ্চিতে ক্লোজ সার্কিট ক্যামেরার প্রতি আগ্রহী হয়েছেন অনেকে বিপনীবিতান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে বেড়েছে এর ব্যবহার। নাগরিকদের নিরাপত্তার নিশ্চিতে বিভাগীয় শহর খুলনায় বেড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবহার সরকারী বেসরকারী সংস্থা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে লাগানো হচ্ছে এই ক্যামেরা।
অফিসে কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম এবং ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক বিষয় মনিটরিং এর  জন্য এই ব্যবস্থায় ঝুঁকছেন অনেকে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে খুলনার রেল ষ্টেশনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হলো ১৪  টি ক্যামেরা জুলাইতে। এরপর খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ টি পয়েন্টে ও নগরীর পিকচার প্লেস মোড়ে ৪ টি সিসি ক্যামেরা বসানো হয়। এমন নজরদারির আওতায় এখন নগরের গুরুত্বপুর্ণ পয়েন্ট গুলো আনার পরিকল্পনা করেছে খুলনার মেট্রোপলিটন পুলিশ।
অতিরিক্ত পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ, মাহাবুব হাকিম বলেন, ‘‘ডিজিটাল মনিটরিং এর যে ব্যবস্থা সেটা আমরা সম্পসারণ করার আমাদের চিন্তা ভাবনা বা কার্যক্রম রয়েছে। মানুষ বিট্রে করতে পারে কিন্তু ক্যামেরা নয়।”
উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো: ফায়েক উজ্জামান বলেন  “আমার কর্মকর্তা কর্মচারী যাতে সবাই ভাল থাকে নিরাপদ থাকে সেজন্য এই বাড়তি ব্যবস্থা  সিসি ক্যামেরা বসিয়েছি।’’  নগরীর গুরুত্বপুর্ণ পয়েন্টে সিসি ক্যামেরার বসানোর নির্দেশনা এসেছে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে।
নির্বাহী প্রকৌশলী, খুলনা সিটি করপোরেশন, জাহিদ হোসেন শেখ বলেন : “মন্ত্রনালয় থেকে নির্দেশ এসেছে জননিরাপত্তা স্বার্থে শহরেরে বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্ট ও আমাদের যে স্থাপনা আছে তাতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য।”
বাসায় সিসি ক্যামেরা স্থাপন করেছেন : “বর্তমান যে পরিস্থিতি তার কারণে কোন সুবিধা অসুবিধা হলে তা ফুটেজে থাকে ”
সিসি ক্যামেরা বিক্রেতাদের একজন বলেন: হত্যা রাহাজানির কারনে এটার বিক্রি বেড়েছে। খুলনায় ডিজিটাল নজড়দারী তে খরচ  খুব বেশি নয়। এক একটি ক্লোজ সার্কিট ক্যামেরা মিলছে আড়াই থেকে আট হাজার টাকার মধ্যে। সুত্র: চ্যানেল টোয়েন্টিফোর ।

https://youtu.be/PegVTIw5nt0

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান