,

চার মিনিটেই ‘গ্যাংনাম স্টাইলে’ বাজিমাৎ করতে চান সাই (ভিডিও)

news-image

আলোচিত গায়ক সাই বিশ্বব্যাপী সফল যাত্রা শুরু করেছিলেন ২০১২ সালে ‘গ্যাংনাম স্টাইল’ দিয়ে। তাঁর নতুন গানের মাধ্যমে আবারো জাদু ছড়াতে চাইছেন তিনি। গত সোমবার ৩৭ বর্ষীয় এই পপ গায়কের ‘ড্যাডি’ শিরোনামে একটি অদ্ভুত মন মাতানো মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে।
চার মিনিটের গানের এই ভিডিওটিতে একাই তিনটি আলাদা চরিত্রে রূপদান করেছেন কোরিয়ান গায়ক সাই। গানের মধ্যে তাকে শিশু, বাবা ও দাদার ভূমিকায় দেখা গিয়েছে।
গ্যাংনাম স্টাইলের মতো এই গানটিও খুব সহজেই মন জয় করবে তাঁর ভক্তদের। গানের ভিডিওটিও যথেষ্ট মজার।একই ফ্রেমে অনেকগুলো একের পর এক মজার ঘটনা দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হবে বলে মনে করছেন সাই।
যদিও খুবই সাধারণভাবেই শুরু হয় মিউজিক ভিডিওটি। সাইয়ের বাচ্চার জন্মের গতানুগতিক দৃশ্য দিয়ে শুরু হলেও ব্যাপারটি জমে ওঠে যখন বাচ্চাটির মুখ দেখানো হয়। অবিকল সাইয়ের চেহারায় শিশুটি গেয়ে ওঠে, ‘আমি এটি আমার বাবার কাছ থেকে পেয়েছি’!
এরপর দেখানো হয় শিশুটির বেড়ে ওঠা। শিশু অবস্থাতেই সে তাঁর অভিনব নাচের ভঙ্গির সাহায্যে স্কুলে সহপাঠী মেয়েদের পাশাপাশি তাঁর মেয়ে টিচারদের মনোযোগ কাড়তে থাকে। গানের মধ্যে সব চাইতে মজাদার ব্যপার ছিল একইসাথে পরিবারের তিন প্রজন্মের ভূমিকায় সাইকে একসাথে খেতে, নাচতে, বসে থাকতে দেখতে পাওয়া।
বলাই বাহুল্য, সাই নিজেও ২০১২ সালের গ্যাংনাম স্টাইলের মতো সাফল্য এই গানটির মধ্য দিয়েই আবারো পেতে চাইছেন। উল্লেখ্য, তাঁর বিখ্যাত ‘গ্যাংনাম স্টাইল’ ভিডিওটি সেই সময়ে ইউটিউবে সবচেয়ে বেশি বার দেখা ভিডিও ছিল।
তাঁর আশা আসন্ন সাত নম্বর অ্যালবামের এই গানটি তেমনই জনপ্রিয়তা পাবে, তিন বছর আগের গানটি যেমনভাবে তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিলো।
এই মেধাবী তারকা জানালেন, এই গানটি করার সময় আগের জনপ্রিয়তা ধরে রাখার চাপ ছিল তাঁর ভেতর।
তিনি আরও জানালেন, গানটি তৈরির সময় অনেক কিছু ভাবতে হয়েছে তাকে। যেমন, তিনি বলেন, ‘যদি এভাবে গানটি করি তাহলে এটি গ্যাংনাম স্টাইলের মতো ভালো হবে না। আবার, যদি ওভাবে লিখি তাহলে আন্তর্জাতিক দর্শকদের কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে না। তাই সমস্ত চিন্তা ভাবনা কাজে লাগিয়ে আমাকে গানটি তৈরি করতে অনেক সময় নিতে হয়েছে’।
তিনি জানান, আগের গানগুলোর মত  এই গানের ভেতর তিনি অনেকগুলো আবেগ যেমন আনন্দ, রাগ, দুঃখ, হতাশা, প্রেম, লোভ, ঘৃণা সংযুক্ত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে