,

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ঢাবি উপাচার্যের

news-image

পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল সোমবার দিবাগত রাতে বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সেক্টর কমান্ডারস ফোরামের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

উপাচার্য বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে শুধু হস্তক্ষেপ করছে না পাকিস্তান, তারা মানবতার বিরুদ্ধে অপরাধকে সমর্থন করছে।’ তিনি বলেন, পাকিস্তান সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে সেটা সরাসরি মানবতার বিরুদ্ধে অপরাধ।

আরেফিন সিদ্দিক বলেন, ‘অবিলম্বে তাদের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার যাবতীয় কূটনৈতিক কার্যক্রম বাংলাদেশ সরকার গ্রহণ করবে।’

আলোচনা অনুষ্ঠানে পাকিস্তানের অযাচিত হস্তক্ষেপের বিষয়ে তীব্র সমালোচনা করে সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বলেন, ‘আমরা এখনো তাদের চেয়ে অনেক বেশি সভ্য। সভ্য বলেই কিন্তু এখনো কিছু বলি নাই। আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই। আমরা তাদের চেয়ে অনেক ওপরে চলে যাব।’   
আলোচনা অনুষ্ঠান শেষে মশালের মাধ্যমে মুক্তিযুদ্ধের আলো তরুণ প্রজন্মের কাছে তুলে দেন সেক্টর কমান্ডাররা। এ সময় তাঁরা তরুণ প্রজন্মকে মুক্তযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করার আহ্বান জানান।

এ ছাড়া বিজয়ের মাসের সূচনালগ্নে ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবলীগ। এ ছাড়া মোমবাতি প্রজ্বালন করেন নেতা-কর্মীরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা