এইডস মানেই মৃত্যু নয়
১ ডিসেম্বর বিশ্ব এডস দিবস। এই মারণ-রোগ সম্পর্কে আতঙ্ক রয়েছে বটে। কিন্তু তার পাশাপাশি লড়াইটাও সমানতালে চলছে। অনেক প্রচারের পরেও এইডস-নিয়ে নানা রকম ভ্রান্ত ধারণা আজও অনেকেই পোষণ করেন। আর এ-ও ধরে নেওয়া হয়, এইডস-এর ভাইরাস শরীরে ঢুকলেই অবধারিত মৃত্যু। বাস্তব হল, ছোঁয়াছুঁয়ি থেকে এইডস-এর ভাইরাস কখনওই ছড়ায় না। আবার এইড্স মানেই মৃত্যু নয়। মূলত চারটি উপায়ে এইডস-এর ভাইরাস আমাদের শরীরে আসে।
১) অসুরক্ষিত যৌন সংসর্গ।
২) ড্রাগ নেওয়ার সময়ে অনেকে মিলে একই সূচ ব্যবহার করলে।
৩) এইচআইভি পজিটিভ ব্যাক্তির রক্ত অন্যের শরীরে দেওয়া হলে।
৪) গর্ভবতী মা এইচআইভি পজিটিভ হলে বাচ্চারও এইডস হওয়ার আশঙ্কা থাকে।
উপরের এই চারটি কারণ ছাড়া অন্য কোনও উপায়ে এইডস-এর ভাইরাস সংক্রমিত হয় না। হাঁচি, কাশি থেকে এই ভাইরাস ছড়ায় না। একই স্কুলে পড়লে, পাশাপাশি বসলে, এক সঙ্গে খেলাধুলো বা করমর্দন করলে তো নয়ই। এমনকী, এক ঘরে থাকলেও ছড়ায় না। এইডস-এর ভাইরাস জলবাহিত নয়। তাই একই পুকুর বা সুইমিং পুলে স্নান করলে এই ভাইরাস ছড়ায় না।
আমাদের দেশে এইডস-এর ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায় অসুরক্ষিত যৌন সংসর্গের মাধ্যমে। অন্তত ৯৫% ক্ষেত্রে এ ভাবেই রোগ ছড়ায়। আর ৩-৪% ক্ষেত্রে এই ভাইরাস ছড়ায় ড্রাগ নেওয়ার নিডল থেকে। আগে রক্তদান থেকেও ছড়াত। কিন্তু বর্তমানে পরীক্ষা করে তবেই অন্যের শরীরে রক্ত দেওয়া হয় বলে এই পদ্ধতিতে এইডস-এর ভাইরাস খুব কমই ছড়ায়।
অসুখটা কী
এইডস-এর ভাইরাসের নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাস নিজে কোনও রোগ তৈরি করে না। শরীরের কোনও অঙ্গকে বিকল করে দেয় না। শুধু শ্বেত রক্তকণিকার সিডি-৪ লিম্ফোসাইট কোষকে খেয়ে ফেলে। এই কোষই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। যার ফলে অন্য কোনও ভাইরাস-ব্যাকটেরিয়া শরীরে ঢুকতে বাধা পায়। এইচআইভি ভাইরাস এই কোষকে খেয়ে নেওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ কমতে থাকে। তখন যে কোনও ভাইরাস-ব্যাকটেরিয়া সহজে শরীরে বাসা বাঁধে। প্রথমে জ্বর, পেট খারাপ, সর্দিকাশির মতো ছোটখাট অসুখ দিয়ে শুরু হয়। পরে নানা জটিল রোগ বাসা বাঁধতে থাকে।
মুশকিল হল, এই ভাইরাস শরীরে ঢোকার পর রোগ প্রতিরোধক ক্ষমতা খুব আস্তে আস্তে কমে। তাই প্রথম দিকে কিচ্ছু টের পাওয়া যায় না। একে বলে উইন্ডো পিরিয়ড। মোটামুটি ভাবে পাঁচ-সাত বছর পর গিয়ে ব্যাপারটা টের পাওয়া যায়। তখন হয়তো জ্বর হল। ওষুধ খাওয়া সত্ত্বেও সেই জ্বর কমছে না। এক জন যৌনকর্মীর শরীরে হয়তো এই ভাইরাস ঢুকেছে। প্রথম দিকে কোনও রকম উপসর্গ না থাকায় তিনি নিজেও ব্যাপারটা জানেন না। পাঁচ বছর পর গিয়ে দেখা গেল তাঁর জ্বর বা অন্য কোনও অসুখ হয়েছে। যা সারতেই চাইছে না। সে সময়ে রক্ত পরীক্ষায় ধরা পড়ল এইচআইভি-র উপস্থিতি। কিন্তু তিনি ইতিমধ্যেই হয়তো তাঁর হাজারখানেক ক্লায়েন্টের সঙ্গে কোনও রকম সুরক্ষা না নিয়ে যৌনসংসর্গ করেছেন। ফলে তাদের শরীরেও সেই ভাইরাস ঢুকে পড়েছে। এ ভাবেই ছড়ায় এইডস।
ভাইরাসের উপস্থিতি কী ভাবে টের পাওয়া যায়
কারও হয়তো পেট খারাপ হয়েছে। কিন্তু ওষুধ খাওয়া সত্ত্বেও কিছুতেই সারছে না। মাসখানেক ধরে চলছে। বা কারও জ্বর একটানা মাস দেড়েক ধরে চলছে। বা কয়েক মাসের মধ্যে ওজন ভীষণ ভাবে কমে গিয়েছে। তখন দেখা হয়, সেই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে কি না।
যৌনকর্মী বা যারা নিয়মতি ড্রাগ নেয় বা অন্য কোনও ঝুঁকিসম্পন্ন মানুষের প্রতি তিন মাস অন্তর রক্ত পরীক্ষা করলে ভাইরাস আছে কি না বোঝা যায়। গর্ভবতী মায়ের বা অন্য কারও অস্ত্রোপচারের আগে রুটিন টেস্ট করালে এইডস-এর ভাইরাস আছে কি না বোঝা যায়।
এইচআইভি ভাইরাস মানেই এডস নয়
কারও রক্তে এইচআইভি ভাইরাস পাওয়া গেলেই সে এডইস আক্রান্ত নয়। এইডস তখনই হয়, যখন শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে নানা রোগ বাসা বাঁধতে থাকে।
এইচআইভি পজিটিভ হলে
কাছাকাছি হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করে দেখা হয় সেই ব্যক্তি সত্যি সত্যি এইচআইভি আক্রান্ত কি না। যদি পজিটিভ হন, তবে নিকটবর্তী এআরটি ক্লিনিকে পাঠানো হয় পরবর্তী সমস্ত পরীক্ষা ও বিনামূল্যে সব ওষুধ পাওয়ার জন্য। এ জন্য তাঁকে নাম নথিভুক্ত করতে হয়। পাশাপাশি, তাঁকে পুরোপুরি পরীক্ষা করে দেখা হয় শরীরে অন্য কোনও রোগ বাসা বেঁধেছে কি না। দরকারে সে রোগের চিকিৎসা শুরু করা হয়।
এক সময় ধারণা ছিল এইডস মানেই মৃত্যু। কিন্তু মোটেই তা নয়। নিয়মিত চিকিৎসা করালে এইডস রোগী বহু দিন সুস্থ ও কর্মক্ষম থাকেন। এ জন্য রোগীকে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে। প্রতি মাসে এই ওষুধ সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে পাওয়া যায়। মুশকিল হল, ওষুধ খেয়ে ভাল হয়ে যাওয়ার পর অনেক রোগীই আর ওষুধ খেতে চান না। তাঁদের প্রশ্ন, ভাল হয়ে গেছি। তবে আর ওষুধ কেন? তা ছাড়া এই রোগে বাইরে থেকে যে হেতু কিছু দেখা যায় না, তাই রোগীরা ধরেই নেন, তিনি পুরোপুরি সুস্থ। কিন্তু ওষুধ বন্ধ করলে যে এইচআইভি ভাইরাস আবার রক্তকণিকার সিডি-৪ লিম্ফোসাইট কোষকে খেতে খেতে শেষ করে দেবে, আর পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমতে থাকবে, সেটা তাঁরা বুঝতে পারেন না। প্রেসার, সুগারের মতো এইচআইভি-র ওষুধ জীবনভর খেয়ে যেতে হয়। তবেই রোগী সুস্থ থাকবেন। ওষুধ বন্ধ করে দিলে তার ফল মারাত্মক হয়।
রোগ নয় সামাজিক অপবাদ হিসেবে দেখায় লক্ষণ থাকা সত্যেও এইচআইভি বা এইডস সনাক্তকরণে এগিয়ে আসছেন না দেশের অনেক মানুষ। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারের অর্থবরাদ্দ আর নেতিবাচক প্রচারণার কারণে বৈষম্যের শিকার হচ্ছে এই রোগে আক্রান্তরা এমন অভিযোগ করেছেন সেচ্ছাসেবী সংগঠন।
তবে সরকারি হাসপাতালের পাশাপাশি মেডিকেল কলেজে এইচআইভি নির্ণয় ও এইডস চিকিৎসার ব্যবস্থার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। চলতি বছরে মাঝে এইচআইভি সংক্রমণের হার শূন্য কোঠায় নামানোর লক্ষ্যমাত্রাও ব্যর্থ হয়েছে। এ অবস্থার মাঝেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস।
তিন বছর হল মায়ের সাথে কথা হয়নি তার। এইচআইভি সনাক্তের পর স্বজন সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন আছেন তিনি। অথচ নিয়মিত চিকিৎসায় দিব্যি সুস্থ আছেন এই নারী। দিনমজুর থেকে শুরু করে শিক্ষিত সব শ্রেণির মানুষের মাঝে এইডস রোগ নিয়ে রয়েছে বিভ্রান্তিমূলক ধারণা।
সরকারি হিসেবে দেশে এইচআইভি সংক্রমণের সংখ্যা ৩৬৭৪ জন। এর মধ্যে গত বছর সনাক্ত ৪৩৩ রোগীর মধ্যে ৯১ জন মৃত্যুবরণ করেন।
দেশের মোট জনসংখ্যার প্রতি পাঁচ হাজারে একজন এইচআইভি-তে আক্রান্ত। যেহেতু বিশ্ব জনসংখ্যার সঙ্গে মিলিয়ে দেখলে এই সংখ্যা অত্যন্ত কম তাই আপাতত স্বস্তিতে রয়েছে সরকার। তবে এমন অভিযোগ করে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এইডসের প্রাদুর্ভাবের সবগুলো নিয়ামক সক্রিয় রয়েছে।
এই সূচে রক্ত পরিসঞ্চালন, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, সমকামী, হিজরা জনগোষ্ঠী এবং যৌনকর্মীর উপস্থিতির পাশাপাশি প্রতিবেশী দেশ, ভারত, নেপাল ও মায়ানমারে এইচআইভি সংক্রমণের উচ্চ হার দেশে এইডসের ঝুঁকি বাড়িয়েছে বলে দাবি করেন সেবা দানকারী সংগঠন আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক হাবিবা আক্তার।
প্রচারণা কম থাকলেও সরকারি হাসপাতালে রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। সরকারি-বেসরকারি সচেতনতামূলক প্রচারণা বাড়িয়ে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।











