বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জান্নাতের পথে ১০ বাধা

news-image

সুখের স্থায়ী নিবাস জান্নাত। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে তাদের প্রত্যেকটি ইচ্ছা পূর্ণ হবে। সেখানে তারা থাকবে চিরকাল। আল ফুরকান:১৬। অফুরন্ত শান্তির জান্নাতে প্রবেশের যেমন অনেক শর্ত ও উপায় বর্ণিত হয়েছে কুরআন-সুন্নায়, তেমনি কোন কোন শ্রেণির লোক সেখানে প্রবেশ করতে পারবে না, সে বিষয়ও বর্ণিত হয়েছে সুস্পষ্টভাবে। অতএব, জান্নাতে স্থায়ী কিংবা সাময়ীক নিষিদ্ধ লোকদের তালিকা জানা একজন ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, নিšে§ উল্লিখিত শ্রেণিসমূহের মধ্যে শুধুমাত্র প্রথম শ্রেণির লোকেরা জান্নাতে স্থায়ীভাবে নিষিদ্ধ। অন্যরা অপরাধের মাত্রা অনুপাতে বিভিন্ন মেয়াদে জাহান্নামে সাজা ভোগ করা পর্যন্ত জান্নাতে নিষিদ্ধ থাকবে।
১. অমুসলিম: রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, ‘ইসলাম গ্রহণকারী ব্যক্তি ব্যতিত কেউ জান্নাতে প্রবেশ করবে না’। (বুখারি-মুসলিম) যারা পার্থিব জীবনে আল্লাহর কাছে আত্মসমর্পন করেনি, তারা ব্যক্তি হিসেবে যতো কল্যাণমূলক কাজই করুক না কেন জান্নাতে প্রবেশ করতে পারবে না।
২. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী: বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসুল সা. ইরশাদ করেছেন, ‘আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না’। অর্থাৎ রক্তসম্পর্কীয় আত্মীয়কে বর্জনকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
৩. চোগলখোর: দুমুখো চোগলখোর ব্যক্তিও জান্নাতে নিষিদ্ধ। সহিহ বুখারির এক বর্ণনায় এসেছে, আল্লাহর রাসুল সা. বলেছেন, ‘চোগলখুরী করে বেড়ায় এমন লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না’।
৪. প্রতিবেশীকে কষ্ট দেয় এমন ব্যক্তি: আচার-আচরণে যে ব্যক্তি প্রতিবেশীকে রুষ্ট করে তার জন্যও জান্নাত নিষিদ্ধ। সহীহ মুসলিমের বর্ণনায় রাসুলুল্লাহ সা. বলেছেন ‘সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, যার প্রতিবেশী তার অন্যায় আচরণ থেকে নিরাপদ নয়’।
৫. অহঙ্কারী: ‘যার অন্তরে কণা পরিমাণ অহঙ্কার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না’। মুসলিম।
৬. প্রতারক, খোঁটা দেওয়া লোক ও কৃপণ: সুনানে তিরমিযির এক বর্ণনায় রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘প্রতারক এবং উপকার করে খোঁটা দেয় এমন লোক এবং কৃপণ জান্নাতে প্রবেশ করবে না’।
৭. ঘুষখোর: সুনানে আবু দাঊদে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘ঘুষখোর লোক জান্নাতে প্রবেশ করবে না’।
৮. মাতাপিতার অবাধ্য ও নেশায় আসক্ত: সুনানে নাসাঈর বর্ণনায় এসেছে, ‘খোঁটা দেওয়া লোক এবং মাতাপিতার অবাধ্য ও নেশায় আসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না’।
৯. অসদাচারী: রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘রূঢ় স্বভাবের-অসদাচরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না’। আবু দাঊদ।
১০. হারামে তৈরি দেহ: মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে, ‘হারাম দিয়ে তৈরি দেহ জান্নাতে প্রবেশ করবে না’।
লেখক : প্রিচার ও ট্রান্সলেটর, পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টার সৌদি আরব

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান