বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআনের প্রথম অনুবাদক গিরিশ চন্দ্রের বাড়িটি হচ্ছে জাদুঘর

news-image

নরসিংদীর পাঁচদোনায় পবিত্র কোরআন  শরীফের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়িতে জাদুঘর নির্মিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে এরই মধ্যে ভারতীয় হাইকমিশনের আর্থিক সহযোগিতায় কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ করছে প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ‘ঐতিহ্য-অন্বেষণ’। কাজটির সার্বিক তত্ত্বাবধান করছে নরসিংদী জেলা প্রশাসন।

ভাই গিরিশ চন্দ্র সেন ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ, যিনি একাধারে সাহিত্যিক, গবেষক, ভাষাবিদ ও ব্রাহ্মধর্ম প্রচারক হিসেবে সমধিক পরিচিত। ১৯১০ সালের ১৫ আগস্ট তিনি মারা যাওয়ার পর থেকে তাঁর বাড়িটি অবহেলিত অবস্থায় পড়ে থাকে। স্মৃতিবিজড়িত এই প্রায় ২৫০ বছরের পুরনো বাড়ি ও সমাধিস্থল এখন নিশ্চিহ্নপ্রায়। বিভিন্ন সময়ে লেখক, সাহিত্যিক, ইতিহাসবিদ, সরকারি, বেসরকারি পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা বাড়িটি পরিদর্শন করে তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত ১০৫ বছর পর ভারতীয় হাইকমিশনের দেওয়া এক কোটি ১০ লাখ টাকার অনুদানে সংস্কারের কাজ শুরু করেছে ‘ঐতিহ্য-অন্বেষণ’। সংস্কারের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য আট সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জুন মাসে শেষ হবে এই নির্মাণ কাজ।

ঐতিহ্য-অন্বেষণ ট্রাস্ট্রের সভাপতি ড. সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভারতীয় হাইকমিশনের কাছ থেকে এক কোটি ১০ লাখ পাওয়া গেছে, (বাড়িটি) বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ ও জাদুঘরে রূপান্তর করার জন্য। বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসন আমাদের সহায়তা করছে। কাজ শুরু হয়েছে। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে।’

এত বছরের দাবি পূরণ হতে যাওয়ায় এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয়রা।

গিরিশ চন্দ্র সেন গবেষক ড. সফি উদ্দিন আহমেদ  বলেন, ‘ভাই গিরিশ চন্দ্র সেন নরসিংদীর উজ্জ্বল আলোকিত সন্তান। আমি তাঁকে প্রমিথিউস হিসেবে উল্লেখ করে থাকি। গিরিশ চন্দ্র নিয়ে আলোচনা করতে গেলেই আমাদের ঐতিহ্য আসবে, ইতিহাস আসবে। এই জায়গাটা কেবল উপমহাদেশে নয়, বিশ্বের তীর্থস্থান হিসেবে দাঁড়াবে।’

স্থানীয় লোকজন বলছে, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়িটি সংরক্ষণ ও জাদুঘর নির্মাণের ফলে এটা বিশ্বের কাছে একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পাবে।

জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন, ‘ভাই গিরিশচন্দ্র সেন কেবল নরসিংদীর নয়, সারা ভারতবর্ষের। তাঁর বাড়িটি যদি আগের কাঠামোতে ধরে রাখতে পারি, তাহলে আগের ঐতিহ্যের প্রতিফলন ঘটবে, একইভাবে নরসিংদীকেও বিশ্ববাসীর কাছে বা অন্তত বাংলাদেশ বা ভারতবর্ষের কাছে নতুন করে তুলে ধরবে।’

ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাই গিরিশি চন্দ্র সেনকে অবগত করতে এই বাড়িটি সংরক্ষণ ও জাদুঘর নির্মাণ বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান