,

বিধ্বস্তিকরণ মহড়ায় গোলা বিস্ফোরণে সেনা সদস্য নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া মনখালী ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান বিধ্বস্তিকরণ মহড়ায় গোলা বিস্ফোরণে কর্পোরাল ইব্রাহিম খলীল নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও তিন সেনা সদস্য।

 


শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহড়ায় ছোড়া গোলা নিজেদের উপর এসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন-লেন্স কর্পোরাল হাবীব, সার্জেন্ট হুমায়ুন ও সৈনিক রাসেল। নিহত সেনা সদস্যের লাশ ক্যাম্পেই রাখা হয়েছে।
শনিবার রাত দশটায় এ রিপোর্ট লেখাকালে আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। তবে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 


কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজী জানান, আহত তিন সেনা সদস্যদের চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেনা বাহিনীর ৫৮ মিডিয়ামের অফিস কমান্ডিং মেজর রাশেদুল জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের নিয়মিত মহড়ার জন্য সেনা সদস্যরা মনখালী ফায়ারিং রেঞ্জে বিমান বিধ্বস্তিকরণ মহড়া দিচ্ছিল। অসতর্কতাবস্থায় ফায়ারিং উল্টো নিজেদের গায়ে পড়ে ঘটনাস্থলে একজন মারা যায়। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে