,

সময় পরিবর্তন বিপিএলের

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচটির সময় পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

 


বিসিবির টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মিনিট আগে শুরু হবে সন্ধ্যা পৌনে ৭টার ম্যাচগুলো। প্রতিদিন দুটি করে ম্যাচ হওয়ায় দিনের প্রথম ম্যাচটি শুরু হয় দুপুর ২টায় এবং দ্বিতীয় ম্যাচটি পৌনে ৭টায়। এখন থেকে দ্বিতীয় ম্যাচটি সাড়ে ৬টায় আনা হলেও দুপুরের ম্যাচের সময় ঠিক থাকছে।

 


শিশিরের প্রভাব থেকে মুক্তি পেতে দ্বিতীয় ম্যাচের সময় ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে বলে কয়েকটি সূত্র থেকে জানা যায়। দ্বিতীয় ম্যাচগুলো এখন থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে প্রথম ইনিংস শেষ হবে রাত ৮টায়। ২০ মিনিট বিরতির পর রাত ৮.২০ মিনিটে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে, যা শেষ হবে রাত ৯.৫০ মিনিটে। ইতোমধ্যেই শেষ হয়েছে ঢাকা পর্বের ম্যাচ।

 


আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর চট্টগ্রামে দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে ৮টি ম্যাচের পর ৬ ডিসেম্বর থেকে আবারো ঢাকায় গড়াবে বিপিএলের বাকি খেলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে