,

আসামকে বাংলাদেশের অংশ বানাতে ষড়যন্ত্র চলছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন, ভারতের কংগ্রেস এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি আসামকে বাংলাদেশের অংশ বানাতে ষড়যন্ত্র করছে।
সর্বানন্দ ভারতের ক্রীড়া ও যুব মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত সপ্তাহে তাকে ক্ষমতাসীন বিজেপির আসাম প্রদেশ শাখার প্রধান নিয়োগ করা হয়েছে।
শুক্রবার দিবরুগড়ে এক দলীয় সভায় তিনি বলেন, ‘শুধু ক্ষমতা দখলের স্বার্থে  কংগ্রেস এবং এআইইউডিএফ আসামকে বাংলাদেশের অংশে পরিণত করার জন্য নোংরা ষড়যন্ত্র শুরু করেছে।’

126705_1-400x222বাংলাদেশ সীমান্ত সংলগ্ন আসামে প্রচুর বাংলাদেশি অবৈধভাবে বাস করছে বলে দাবি করে থাকে বিজেপি। তাদের আসাম থেকে বহিস্কারেরও দাবি করে দলটি।
আসামের আঞ্চলিক রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
সর্বানন্দ দাবি করেন, বিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় কংগ্রেস উদ্বিগ্ন হয়ে পড়েছে। এজন্য কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।
গত সপ্তাহে সর্বানন্দকে আসামের নির্বাচন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
আগামী বছর অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়ে রাজ্য সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ