,

আগুন নিয়ে খেলবেন না’

news-image

'আগুন নিয়ে খেলবেন না'রাশিয়ার একটি যুদ্ধ বিমানকে তুরস্ক গুলি করে ভূপাতিত করার পর দু’দেশের মধ্যে এখন তীব্র বাকযুদ্ধ চলছে। উভয়পক্ষ পরস্পরকে হুমকি দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়ে বলেছেন,আগুন নিয়ে খেলবেন না। খবর বিবিসির।

রাশিয়াকে উদ্দেশ্যে করে এরদোয়ান বলেন, আইএস’র বিরুদ্ধে হামলার অজুহাত তুলে সিরিয়াতে বাশার আল আসাদ বিরোধীদের উপর আক্রমণ চালানো আগুন নিয়ে খেলার সামিল। তিনি বলেন, যেদিন ঘটনা ঘটেছিল, সেদিন আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে এখনো সেটির জবাব দেননি। ফ্রান্সে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনের সময় চলমান সংকট নিয়ে কথা বলতে তিনি পুতিনের মুখোমুখি হতে চান বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট।অন্যদিকে পুতিনের একজন ঘনিষ্ঠ সহযোগী বলেছেন, এরদোয়ানের সঙ্গে বৈঠক করার আগে তুরস্ককে ক্ষমা চাইতে হবে। তবে তুরস্কের দিক থেকে কোন ক্ষমা চাওয়া হবেনা বলেই জানিয়েছেন এরদোয়ান। তিনি বলেছেন, বিমানটি যে রাশিয়ার ছিল সেটি যদি তুরস্ক জানতো তাহলে সেটিকে হয়তে ভিন্নভাবে সতর্ক বার্তা দেয়া হতো।

রাশিয়া বলছে, এই বিমানটি কোন দেশের সেটি চিহ্নিত করতে না পারার কোন কারণ নেই। তুরস্ক বলছে, রাশিয়ার যুদ্ধ বিমানটি ১৭ সেকেন্ডের জন্য তুরস্কের আকাশ সীমা লঙ্ঘন করেছিল । এই বিষয়টি নিয়ে রাশিয়া মিথ্যা বলছে বলে উল্লেখ করেন এরদোয়ান। এর আগে তুরস্কের সঙ্গে রাশিয়ার ভিসা মুক্ত যে যাতায়াত ব্যবস্থা চালু ছিল সেটি স্থগিত করেছে মস্কো। এ সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, তুরস্কের নেতৃত্ব ‘গ্রহণযোগ্য সীমা অতিক্রম করেছে। তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপেরও প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ