,

মিস কানাডাকে ঢুকতে দেয়নি চীন

news-image

মিস ওয়ার্ল্ড ২০১৫-তে অংশ নিতে চীনের আয়োজক শহরে ঢুকতে না দেয়ার অভিযোগ করেছেন কানাডার প্রতিযোগী অ্যানাস্টেশিয়া লিন।

শুক্রবার বেইজিংয়ের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, মানবাধিকার বিষয়ে তার সোচ্চার থাকার অপরাধে তাকে চীন অভিমুখী একটি বিমানে উঠতে দেয়া হয়নি। একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তিনি হংকং থেকে চীনে যাচ্ছিলেন। খবর এএফপি’র। চীনে জন্মগ্রহণকারী ২৫ বছর বয়সী অভিনেত্রী অ্যানাস্তাসিয়া লিন মে মাসে মিস ওয়ার্ল্ড কানাডা নির্বাচিত হন। তিনি বলেন, চীন তাকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সমুদ্র তীরবর্তী পর্যটন নগরী সানিয়ায় ঢুকতে দিচ্ছে না।

বৃহস্পতিবার রাতে লিন জানান, যারা মন খুলে কথা বলেন চীন কর্তৃপক্ষ তাদের দমন করছে। এই সুন্দরীকে হংকং থেকে চীনের মূল ভূখণ্ড অভিমুখী একটি বিমানে উঠতে বাধা দেয়ার পর হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি এ কথা বলেন।লিন শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মানবাধিকার ইস্যু নিয়ে কাজ করি বলেই চীন সরকার আমার ওপর ক্ষুব্ধ।’ চীনে দুর্নীতি ও ধর্মের ওপর দমনপীড়ন নিয়ে নির্মিত একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। কেন চীন একজন বিউটি কুইনকে নিয়ে উদ্বিগ্ন হবে দেশটির প্রতি এই প্রশ্ন করার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি