,

এবার পুলিশে অভিযোগ আমিরের বিরুদ্ধে

news-image

 আমির খান ভারতে চলমান অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে অভিনেতা আমির খান বেশ বিপাকেই পড়েছেন। আমিরের মন্তব্যের বিপরীতে ক্ষমতাসীন বিজেপির পাল্টা মন্তব্য, আমিরের বিরুদ্ধে সমালোচনার পাশাপাশি বলিউডেও আমিরের পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এবারে এ অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ভোপালের কয়েকজন আইনজীবী। আমিরের বিরুদ্ধে অভিযোগে আইনজীবীরা জানিয়েছেন আমির এমন মন্তব্য করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।
অভিযোগে তাঁরা জানিয়েছেন, আমির খান একজন জনপ্রিয় তারকা। তাঁর অনেক ভক্ত যারা এ অভিনেতার কারণে প্রভাবিত হতে পারেন।
অভিযোগ প্রসঙ্গে পুলিশের বক্তব্য হচ্ছে, অভিযোগকারী আইনজীবীদের মধ্যে দিব্যরাজ সিং শিশোদিয়া এবং যোগেন্দ্র গোস্বামী এ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আইনজীবীদের অভিযোগে বলা হয়েছে, আমির খান বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন। অভিযোগে আইনজীবীরা আরও জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মামলা করা উচিত।
বলিউডের অভিনেতা আমির খান সম্প্রতি জানিয়েছিলেন, ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতায় শঙ্কিত। এবং দেশের চলমান ধর্মীয় অসহিষ্ণুতায় তাঁর স্ত্রী কিরণ রাও সন্তানদের নিরাপত্তা নিয়ে ভীত হয়ে পড়েছেন। আমির বলেছিলেন, তাঁর স্ত্রী কিরণ সন্তানদের নিরাপত্তার প্রয়োজনে তাঁকে দেশ ছাড়তে বলেছেন। অবশ্য পরবর্তীতে নানা বিতর্ক ও দেশজুড়ে আমিরের পক্ষে-বিপক্ষে বিভিন্ন মন্তব্য, পাল্টা মন্তব্য, আলোচনা, সমালোচনার পর আমির জানিয়েছিলেন তিনি দেশ ছাড়বেন না।
প্রসঙ্গত, ভারতজুড়ে ক্রমবর্ধমান এই ধর্মীয় অসহিষ্ণুতা বিপরীতে প্রতিবাদ জানাতে দেশটির বিভিন্ন অংশের খ্যাতিমান ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক, বিজ্ঞানী, চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পীদের পুরস্কার প্রত্যাখ্যানের বিষয়টিকে সমর্থন করছেন আমির খান। তিনি জানিয়েছেন, যত দিন এই প্রতিবাদের বিষয়টি অহিংস প্রতিবাদ থাকবে তত দিন তিনি একে সমর্থন করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে