,

বিশ্বকাপ বাছাইয়ে মেয়েদের বড় জয়

news-image

২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে জাহানারা আলমের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল। শনিবার ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশের মেয়েরা।

শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। জবাবে রোমানা আহমেদ, ফাহিমা খাতুন ও রিতু মনিদের বোলিং তোপে পড়ে মাত্র ৩২ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের মেয়েরা। ফলে বড় জয় পায় জাহানারার দল।

থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আয়েশা-শারমিনের উদ্বোধনী জুটিতে ৩৮ রান করে বাংলাদেশ। ব্যক্তিগত ১২ রানে শারমিন রান আউট হয়ে বিদায় নেন। এরপর ছোট ছোট জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৫ রান করে বাংলাদেশের নারীরা। 

দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আয়েশা রহমান। এছাড়া ফারজানা হক ২৩, শায়লা শারমিন ১৭, শারমিন আকতার ১২ রান করেন। 

থাইল্যান্ডের পক্ষে সুলেপর্ন লোয়ামি ও নাটিয়া বোচাথম নেন ২টি করে উইকেট। 

জবাবে ব্যাটিংয়ে নেমে রিতু-রুমানাদের বোলিং তোপে লণ্ডভণ্ড হয়ে যায় থাইল্যান্ডের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থাই নারীরা। দলের পক্ষে একমাত্র ডাবল ফিগার ছুঁতে পেরেছেন চানিদা সুটিরং। তিনি করেছেন মহামূল্যবান ১৩টি রান।

এছাড়া নারুইমল চাইওয়াই ৭,  সুলেপর্ন লোয়ামি ও  অধিনায়ক সোমনারিন টিপস করেন ৫ রান করে। বাকিরা সবার নামের পাশে ০ রানই লেখা ছিল স্কোরবোর্ডে। অতিরিক্ত খাতে আসে আরো ২টি রান। ১৪ ওভার ৪ বলে মাত্র ৩২ রানে থাইল্যান্ডের ইনিংসের সমাপ্তি ঘটে।  

বাংলাদেশের পক্ষে রিতু মনি, ফাহিমা, রুমানা নেন ২টি করে উইকেট। অধিনায়ক জাহানারা আলম ও শায়লা শারমিন নেন ১টি করে উইকেট। বাকি ২জন রান আউটের কবলে পড়েন।  ম্যাচ-সেরা হন আয়েশা রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে