,

মিস কারা সুন্দরী ২০১৫

news-image

কারাগার যে শুধু অপরাধীদের শাস্তি ও সংশোধনের জায়গাই নয়, একই সঙ্গে এর অভ্যন্তরে থাকা মানুষগুলোর দৈনন্দিন হাসি-কান্না-সুখ-দুঃখের বাইরে চিত্ত বিনোদনেরও ব্যবস্থা হতে পারে। এটারই উৎকৃষ্ট উদাহরণ দেখাল ব্রাজিলের রিও ডি জেনেরিও জেল কর্তৃপক্ষ। নারী বন্দিদের জন্য বৃহস্পতিবার তারা আয়োজন করেছিল ব্যতিক্রমী এক সুন্দরী প্রতিযোগিতা। যার নাম দেয়া হয়েছে ‘মিস তালাভিরা ব্রুস ২০১৫’।


ব্যতিক্রমী এই সুন্দরী প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জিতেছেন একটি ডাকাতি মামলায় ৩৯ বছরের কারাদণ্ড পাওয়া আসামি মিসেল নিরি র?্যানগেল। মোট ৯ জন সুন্দরী নারী বন্দিকে পেছনে ফেলে এই মুকুট জিতে নেন ২৭ বছর বয়সী মিসেল। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মিসেল বলেন, এই প্রতিযোগিতাটি আমার কাছে সম্মানের প্রশ্ন। এখন নিজেকে একজন পরিপূর্ণ নারী মনে হচ্ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমি শিখতে পেরেছি কিভাবে জেলে থেকেও নিজেকে একজন নারী হিসেবে উপলব্ধি করা যায়।


জানা গেছে, ব্যতিক্রমী এই সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগীদের মেকআপ থেকে শুরু করে পোশাক নির্বাচন, হেয়ার স্টাইলের মতো কাজগুলো করেছে কারাগারের স্বেচ্ছাসেবকরাই। প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলেন তাদের পরিবারের লোকজন ও দশজন বিচারক। এছাড়া প্রতিযোগিতার বড় আকর্ষণ ছিলেন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী ক্যারল নাকামুরা। প্রতিযোগিতা উপলক্ষে কারাগারটিতে নেয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা। যাতে এর ফাঁক গলে এসব দাগি আসামিদের কেউ পালিয়ে যেতে না পারেন।


গত বছরও নারী বন্দিদের জন্য কারাগারটিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গতবার সেরা কারা সুন্দরীর খেতাব জিতেছিলেন মাদক চোরাচালানের জন্য শাস্তিপ্রাপ্ত ২২ বছর বয়সী ক্যারোলিনা রোসা ডি সুজা। তিনি বলেছিলেন, এই প্রতিযোগিতা ছিল তার জন্য ভালো পথে ফিরে আসার দরজা। এটি শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বিচারকরা আমাদের মধ্যে মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করার ক্ষমতার দিকেও নজর রাখেন। হাফিংটন পোস্ট।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ