,

প্রবাসে ভালো আছেন মোনালিসা

news-image

বিয়ে করে নতুন সংসারের স্বপ্নেই আমেরিকায় পাড়ি। প্রথমে ইচ্ছে ছিল মাঝে মাঝে দেশে আসবেন। কিন্তু নতুন করে অভিনয়ে ফেরার ব্যাপারে আর কোনো সম্ভাবনা উঁকি দিচ্ছে না। সেখানে তিনি বেশ ভালো আছেন। তবে যুক্তরাষ্ট্রে টিকে থাকার জন্য করেছেন বেশ কয়েকটি চাকরি। সম্প্রতি এই অভিনেত্রীর একটি সুসংবাদ তার ভক্তদের মাঝে শেয়ার করেছেন।
খবরটি হলো, তিনি আবারও যুক্তরাষ্ট্রে একটি নতুন চাকরি পেয়েছেন। ‘কিকো মিলানো’ নামের ইতালিয়ান ব্রান্ডের একটি কসমেটিক্স, মেকাপ এন্ড স্কীন কেয়ারে নতুনভাবে কাজ করবেন তিনি। আর এ নিয়ে ফেসবুকে মোনালিসার ভক্তদের কাছে চেয়েছেন দোয়া ও ভালোবাসা। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে। আর এই কারণটাকেই ত্যাগ করো, ভালোবাসো এবং এর থেকেই শেখো। তোমার হাসি দিয়েই পৃথিবীটাকে অথবা জীবনটাকে পরিবর্তন করতে পারো। কিন্তু পৃথিবীকে তোমার হাসিটাকে মলিন করে দেওয়ার সুযোগ করে দিও না। নতুন এই চাকরি পেয়ে আমি খুবই খুশি হয়েছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে