,

বিএনপিকে নির্বাচন থেকে সরে না যাওয়ার আহ্বান হাছান মাহমুদের

news-image

পৌর নির্বাচনে অংশ নিয়ে মাঝপথে সরে না যেতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘শুনেছি বিএনপি আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। আমি এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। একই সাথে বলবো নির্বাচনে অংশ নিয়ে মাঝপথে সরে না যেতে।’ শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার-পাকিস্তান ও জামায়াতের অনৈতিক বক্তব্য’ শীর্ষক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 
সংগঠনের উপদেষ্টা ব্যারিষ্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ। পৌরসভা নির্বাচনে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচনে দলীয় প্রতীকে দাঁড়াবে আওয়ামী লীগ। আর এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বর্তমানে দেশে শতকরা ৭০ ভাগ পৌর মেয়র আমাদের। তবে এই সংখ্যা এবার ৮০ ভাগে উন্নীত করতে হবে। এজন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে