,

আখাউড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক হাজার পিস ইয়াবাসহ মিন্টু মিয়া (৪৬) ও জারু মিয়া (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক মিন্টু মিয়া আখাউড়া উপজেলার নুরপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে ও জারু মিয়া একই উপজেলার মসজিদপাড়া মহল্লার মৃত লাল মিয়ার ছেলে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল আখাউড়ার কলেজপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী মিন্টু মিয়াকে ৮০০ পিস ও জারু মিয়াকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে