,

বাংলাদেশে কর্মরত নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া

news-image

বাংলাদেশ ভ্রমণে নতুন করে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে বাংলাদেশে কর্মরত অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বেচ্ছায় অস্ট্রেলিয়া ফিরতে বলা হয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার সরকারের অর্থায়নে বাংলাদেশে অবস্থানরত স্বেচ্ছাসেবকদের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে।

আজ শুক্রবার জারি করা সর্বশেষ সতর্কবার্তায় অস্ট্রেলিয়ার সরকার এ কথা জানিয়েছে।অস্ট্রেলিয়ার সর্বশেষ সতর্কবার্তায় আরো বলা হয়েছে, ২৭ নভেম্বর আইএসআইএল (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত) বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি শিয়া মসজিদে আরেকটি হামলা চালানোর দাবি করেছে। এতে দেশটির নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, ‘সতর্কতার পরামর্শের মাত্রা পরিবর্তন হয়নি। বাংলাদেশে আপনাদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করা উচিত।’


এর আগে গত ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য-সংক্রান্ত বিভাগ (ডিফ্যাট) বাংলাদেশ সম্পর্কে জানিয়েছিল, এখানে (বাংলাদেশে) অস্ট্রেলিয়ানদের জন্য ঝুঁকি আছে। এ বিষয়ে ডিফ্যাটের কাছে ‘নির্ভরযোগ্য সূত্রের তথ্য’ আছে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। তাই ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি’র কারণ দেখিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে না আসার ঘোষণা দেয়।

 

এনটিভি 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে