,

‘যুদ্ধাপরাধের বিচারে পাশে থাকবে চীন’

news-image

সন্ত্রাসবাদ নির্মূলে এবং যুদ্ধাপরাধের বিচারে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির বিশেষ দূত ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টার চিয়ান ফেং জিয়াংয়ের নেতৃত্বাধীন ১৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


তিনি বলেন, ৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার ও সন্ত্রাস নির্মূলে অতীতেও চীন বাংলাদেশের পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত গভীর দাবি করে আশরাফ বলেন, খুব শিগগিরই চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন। সোনারগাঁও হোটেলের বৈঠকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এম জমির, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল প্রমুখ।


চীনের প্রতিনিধি দলে ছিলেন- চীনা কমিউনিস্ট পার্টির ডিরেক্টর জেনারেল ইয়ান ঝিবিন, ডিরেক্টর ইয়ান রিঢং, ভাইস মিনিস্টারের সচিব লিও ইয়াং ঝি, কমিউনিস্ট পার্টির সহ-সম্পাদক টান উই, পার্টির রাজনৈতিক কর্মকর্তা হিহি প্রমুখ।
এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রতিনিধি দলের বৈঠক হয়।
এদিকে সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশান বাসভবনে বৈঠক করবেন চীনের প্রতিনিধি দল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা