,

‘আরেকটি আন্দোলন সামলানোর ক্ষমতা সরকারের নেই’

news-image

আরেকটি আন্দোলন সহ্য করার মতো ক্ষমতা বর্তমান সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ডা. মিলন ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডা. শামছুল আলম মিলনের ২৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সভার আয়োজন করে। 
নোমান বলেন, গণতন্ত্রের জন্য বহু মিলন রক্ত দিতে প্রস্তুত এজন্য দরকার নেতা ও সঠিক নেতৃত্ব। সঠিক নেতৃত্ব দিলে আরেকটি আন্দোলন সহ্য করার ক্ষমতা সরকারের নেই।’ আওয়ামী লীগ পুলিশের ওপর নির্ভরশীল উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ তাদের একজন কর্মীর চেয়ে পুলিশের ওপর বেশি নির্ভরশীল। কর্মীদের বিশ্বাস করে না।’ পৌর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার এ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। পৌর নির্বাচনে বিএনপি নেতারা যাতে অংশ নিতে না পারে সেজন্য তাদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। ’
 
আয়োজক সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ড্যাবের সাবেক মহাসচিব ডা. এ কে এম জাহিদ হোসেন, সহ-সভাপতি প্রফেসর ডা. মোস্তাক রহিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা