,

‘ভোটারবিহীন সরকার দেশকে গভীর সঙ্কটে নিপতিত করেছে’

news-image

দেশ এক দলীয় কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।


বিবৃতিতে খালেদা জিয়া বলেন, আজকের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে ১৯৯০ সালের ২৭শে নভেম্বর তৎকালীন স্বৈরচারী এরশাদ সরকারের লেলিয়ে দেয়া পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন ডা. শামসুল আলম খান মিলন। তার শাহাদত বার্ষিকীতে আমি তার রুহের মাগফিরাত কামনা করি। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ডা. মিলন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। তিনি বলেন, স্বৈরাচারী শাসনের শৃঙ্খলা ভেঙে গণতন্ত্রকে প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ মিলনের এই সর্বোচ্চ ত্যাগ ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


সকল কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি আমাদের প্রেরণার উৎস। বিএনপি চেয়ারপারসন বলেন, দেশে গণতন্ত্র আবারও গভীর খাদের কিনারে গিয়ে একদলীয় কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়েছে। ২০১৪ সালের ৫ই জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়। বহুদলীয় গণতন্ত্রের চেতনা আজ ভূলুণ্ঠিত।


মহান স্বাধীনতাযুদ্ধের চেতনাও আজ বিপর্যস্ত। ভোটারবিহীন বর্তমান ক্ষমতাসীন সরকারের ক্ষমতায় থাকায় লিন্সা দেশ জাতিকে এক গভীর সঙ্কটের মধ্যে নিপতিত করেছে। এই রাজনৈতিক সঙ্কটে জনগণের ক্ষমতায়নকে এগিয়ে নেয়ার লক্ষ্যে দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। সে লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ডা. মিলনের আত্মত্যাগকে সার্থক করতে সবাইকে ঐক্য হওয়ার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা