বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে এগিয়ে নিতে হলে সরকারের পাশ্বাপাশি স্থানীয়দের এগিয়ে আসতে হবে

news-image

র্দীঘদিনের প্রতীক্ষার পর সরকারী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সহায়তায় প্রায় ২৮ লক্ষ টাকা ব্যায়ে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনের পাশ্বে অফিসার্স ক্লাব ও ইনডোর কমপ্লেক্স নির্মিত হয়েছে। গতকাল বুধবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় প্রশাসন ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে নিবনির্মিত এ  অফিসার্স ক্লাব ও ইনডোর কমপ্লেক্সের উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ সারা দেশ ছড়িয়ে দিতে পারলে দেশ আরো এগিয়ে যাবে। যুবকদের খেলাধুলার সাথে জড়িয়ে রাখতে পারলে যুবকরা মাদকাসক্ত হবে না। তাই সরকারের পাশ্বাপাশি স্থানীয় এলাবাসীরও এগিয়ে আসতে হবে। এ সময় জেলা প্রশাসক ৫ টন টিআর দেয়ার প্রতিশ্রুতি দেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোঃ কালাম ফারুক, ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকবাল হোসেন, চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন, আশুগঞ্জ শহর শিল্প ও বনিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি আলমগীর কবীর, উপজেলা সুজনের সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান। নির্মান কাজে প্রায় ২৮ লক্ষ টাকা মধ্যে ১৬ লক্ষ টাকা স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিদের সহায়তায় ও সরকারী ভাবে ১২ লক্ষ টাকা সহায়তায় এ অফিসার্স ক্লাব ও ইনডোর কমপ্লেক্সটি নির্মিত হয়। অফিসার্স ক্লাব ও ইনডোর কমপ্লেক্সটির উদ্বোধন উপলক্ষে ব্যাডমিন্টন প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে আসমিথ গ্রুপ বনাম ডিসেন্ট ফুড প্রতিযোতায় অংশ গ্রহন করেন। খেলায় ডিসেন্ট ফুডকে ২/১ পয়েন্টে হারিয়ে অসমিথ গ্রুপ বিজয়ী হয়। পরে অসমিথ গ্রুপের চেয়ারম্যান মামুনুর রহমানের পক্ষে ক্রেষ্ট নেন হাসান ইমরান। উদ্বোধনী অনুষ্ঠানটি স্পন্সর করেন আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের কৃতি সন্তান ও ঢাকাস্থ অসমিথ গ্রুপের চেয়ারম্যান মামুনুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে দেয়া পরিচালন করে হাসান ইমরান। অফিসার্স ক্লাব ও ইনডোর কমপ্লেক্সটির নির্মানের উদ্যোগ নেন ও সার্বিক তদারকি করেন আশুগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। 
 

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে